জন্ম-২৪ অক্টোবর ১৬৩২ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-২৬ আগস্ট ১৭২৩ খ্রিস্টাব্দ। তিনি নেদারল্যান্ডের অধিবাসী এবং একজন ডাচ বিজ্ঞানী। তাকে অণুজীববিজ্ঞানের (Microbiology) জনক বলা হয়। তিনি সরল অণুবীক্ষণযন্ত্র আবিষ্কার করেন। সর্বপ্রথম এককোষী জীব বর্ণনা করেন এবং এদের নামকরণ করেন অ্যানিমালকুলস্ (animalcules)। তিনি সর্বপ্রথম প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ঈস্ট, লোহিত রক্তকণিকা, শুক্রাণু, ¯œায়ুকোষ, পেশিতন্তু প্রভৃতি পর্যবেক্ষণ করেন। কৈশিকজালিকার ভিতরে রক্তসংবহন বর্ণনা করেন। পতঙ্গের জীবনচক্র বর্ণনা করেন। তার লেখা গ্রন্থ হলো- On the Circulation of the Blood, Latin Text of His 65th Letter to the Royal Society, Facsimile।