অ্যাসিডিয়াসিয়া শ্রেণীর প্রজাতি সংখ্যা ২,৮৬০।
(i) এরা উজ্জ্বল রঙের সামুদ্রিক প্রাণী। দেহের আকৃতি নলাকার বা থলীর মতো।
(ii) এরা একক বা উপনিবেশক, স্থির বা মুক্ত সন্তরণশীল টিউনিকেটস। কলোনীর সদস্যরা পরস্পর স্টোলন দ্বারা যুক্ত থাকে।
(iii) এরা অ্যাসিডিয়ান, টিউনিকেটস এবং সামুদ্রিক স্কুইটস নামে পরিচিত।
(iv) এদেরকে সমুদ্রের ফোয়ারা বলা হয়।
(v) দেহ নরম এবং চামড়ার ন্যায় টিউনিক দ্বারা আবৃত থাকে।
(vi) দেহের মুক্ত প্রান্তে বহির্বাহী এবং অন্তর্বাহী সাইফন থাকে।
(vii) অসংখ্য গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। পৌষ্টিকনালি ট আকৃতির।
(viii) পরিনত প্রাণীতে লেজ থাকে না।
(ix) পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্র্ড বিলুপ্ত হয়ে যায়। এরা অগভীর জলে বাস করে।
উদাহরণঃ Ascidia mentula, Molgula oculata, Ciona intestinalis, Herdmania momus.