গ্রিক শব্দ eu অর্থ nature বা প্রকৃত এবং ther অর্থ mammal বা স্তন্যপায়ী নিয়ে Eutheria শব্দটি গঠিত। যে সব স্তন্যপায়ী প্রাণীরা প্রকৃত অমরা ধারণ করে তাদেরকে অমরাধর স্তন্যপায়ী বা ইউথেরিয়া বলে। এরা সমগ্র পৃথিবীতে বিস্তৃত।
(i) এরা প্রকৃত অমরাবিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী। এদের ভ্রæণে কোরিওন ও অ্যালানটয়েস থাকে।
(ii) এদের পরিস্ফুটনকালে অমরা পুষ্টিদান করে। গর্ভধারণ সময় দীর্ঘ স্থায়ী।
(iii) এদের ভ্রæণ কিছুকাল জরায়ুতে অবস্থান করে এবং পরিনত নবজাতকের জন্ম দেয়।
(iv) স্ত্রী প্রাণীদের স্তনগ্রন্থি অত্যন্ত সুগঠিত। এতে নিপল থাকে।
(v) এদের যোনী একটি। শুক্রাশয় স্ক্রোটাল থলী-তে অবস্থান করে।
উদাহরণঃ মানুষ (Homo sapiens), শুশুক (Platanista gangetica), নেংটি ইঁদুর (Mus musculus), রুসা হরিণ (Rusa unicolor), বাঘ (Panthera tigris), ফল বাদুর (Pteropus giganteus).