জন্ম-২৮ ফেব্রæয়ারী ১৭৯২ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-২৮ নভেম্বর ১৮৭৬ খ্রিস্টাব্দ। তিনি একজন রুশ নাগরিক ছিলেন। তাকে আধুনিক ভ্রুণবিদ্যার জনক বলা হয়। তিনি তুলনামূলক ভ্রুণবিদ্যা প্রতিষ্ঠা করেন। স্তন্যপায়ীর ডিম ও নটোকর্ড আবিষ্কার করেন। জাতিগতবিদ্যা ও নৃতত্ত¡ নিয়ে গবেষণা করেন। নিউরাল ভাঁজ আবিষ্কার করেন, মস্তিষ্কের পাঁচটি মুখ্য থলিকা এবং বহিঃভ্রুণীয় ঝিল্লির কাজ বর্ণনা করেন।