ঘাস ফড়িং-এর ট্রাকিয়া ও ট্রাকিওল দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে জালিকার মতো বি¯তৃত থাকে এবং গ্যাসীয় পদার্থের বিনিময় ঘটায়। এদের রক্তে শ্বাসরঞ্জক না থাকায় শ্বসনে তেমন কোন ভূমিকা পালন করে না। প্রধানত শ্বাসরন্ধ্র দিয়ে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করে। নিচে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ প্রক্রিয়া আলোচনা করা হলো।
১। শ্বাস গ্রহণ বা প্রশ্বাস (Inspiration)ঃ পেশীর প্রসারণে উদরীয় খন্ডক গুলো প্রসারিত হয়। ফলে ট্রাকিয়ার ভিতরের গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। এ সময় প্রথম চার জোড়া শ্বাসরন্ধ্র খুলে যায়। পরিবেশ হতে অক্সিজেন যুক্ত বাতাস শ্বাসরন্ধ্রের মধ্য দিয়ে ট্রাকিয়ার গহ্বরে প্রবেশ করে। পরে ট্রাকিয়া থেকে অক্সিজেন ট্রাকিওলে পৌছে। ট্রাকিওলের প্রাচীর পাতলা হওয়ায় ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন দেহকোষে প্রবেশ করে।
২। শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস (Expiration)ঃ দেহকোষে বিপাক ক্রিয়ার ফলে CO2 উৎপন্ন হয়। সৃষ্ট CO2 ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিওলে প্রবেশ করে। এরপর ট্রাকিওল থেকে CO2 ট্রাকিয়ায় আসে। এ সময় পেশীর সংকোচন ঘটে। এতে উদরীয় খন্ডক গুলোর ট্রাকিয়া সংকুচিত হয় এবং ট্রাকিয়ার ভিতরের গহŸরের আয়তন কমে যায়। ফলে বাকি ছয়টি শ্বাসরন্ধ্র খুলে যায়। এই শ্বাসরন্ধ্রের মধ্য দিয়ে ট্রাকিয়ায় বিদ্যমান CO2 সজোরে বাইরে নির্গত হয়।