যে সব প্রাণিদের নটোকর্ড থাকে না তাদেরকে নন–কর্ডাটা বলে। পৃথিবীতে নন–কর্ডাটার সংখ্যা প্রায় ৯৫–৯৭%। নন–কর্ডাটার বৈশিষ্ট্য হলো–
১। নটোকর্ড অনুপস্থিত।
২। স্নায়ুরজ্জু (Nerve cord) গ্রন্থিযুক্ত, অঙ্কীয় ও নিরেট
৩। হিমোগ্লোবিন রক্তরসে থাকে।
৪। হেপাটিক পোর্টালতন্ত্র থাকে না।
৫। ত্বক হতে চক্ষু সৃষ্টি হয়েছে।
৬। রক্ত সংবহনতন্ত্র পৃষ্ঠীয়।
৭। ফুলকারন্ধ্র এবং লেজ থাকে না।
৮। প্রকৃত লেজ এবং অন্তঃকঙ্কাল অনুপস্থিত।
৯। উপাঙ্গ থাকলে দুই জোড়ার বেশি থাকে।
১০। পায়ু পশ্চাৎ লেজে থাকে না।
১১। পৌষ্টিকনালির পৃষ্ঠদেশে হৃদযন্ত্র উপস্থিত বা অনুপস্থিত