ব্যারোরিসিপ্টার কী । Baroreceptors । উচ্চচাপ ব্যারোরিসিপ্টার কী । নিম্নচাপ বা আয়তন ব্যারোরিসিপ্টার কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

মেরুদন্ডী প্রাণীর রক্ত বাহিকায় বিদ্যমান যে সব সংবেদী ¯œায়ুকোষ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাদেরকে ব্যারোরিসিপ্টার বলে। ইহা হৃৎস্পন্দন ও শক্তি নিয়ন্ত্রণ করে অস্বাভাবিক রক্তচাপকে স্বাভাবিক রক্তচাপে পরিনত করে। তাই এই প্রক্রিয়াকে ব্যারোরিফ্লেক্স (Baroreflex) বলে। ব্যারোরিসিপ্টার দু’ধরনের। উচ্চচাপ ব্যারোরিসিপ্টার  এবং নিম্নচাপ ব্যারোরিসিপ্টার

১। উচ্চচাপ ব্যারোরিসিপ্টারঃ অ্যাওর্টিক আর্চ ও ক্যারোটিড সাইনাসে যে সব সংবেদী স্নায়ু কোষ থাকে তাদেরকে উচ্চচাপ ব্যারোরিসিপ্টার বলে। এরা সিস্টেমিক রক্তচাপ এবং মস্তিস্কের রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

(i) নি¤œ রক্তচাপ নিয়ন্ত্রণঃ হৃৎপিন্ড এবং রক্তনালিকায় রক্তচাপ কমে গেলে ব্যারোরিসেপ্টারের সংকেত মাত্রা কমে যায়। এই সংবাদ গ্লোসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস স্নায়ুর মাধ্যমে মেডুলা অবলংগাটায় পোঁছায়। মেডুলা অবলংগাটা থেকে সংকেতগুলো হৃৎপেশি, প্রেসমেকার ও রক্তনালিকায় আসে। এতে হৃৎপিন্ডের স্পন্দন বেড়ে যায় এবং রক্তনালিকা সংকুচিত হয়। ফলে রক্তচাপ স্বাভাবিক হয়।

(ii) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণঃ হৃৎপিন্ড এবং রক্তনালিকায় রক্তচাপ বেড়ে গেলে ব্যারোরিসেপ্টারের সংকেত মাত্রা বেড়ে যায়। এই সংবাদ মেডুলা অবলংগাটায় পোঁছায়। এতে ভেসোমোটর কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। একারণে হৃৎপিন্ড ও রক্তনালির মধ্য দিয়ে রক্ত প্রবাহ কমে যায়। ফলে রক্তচাপ স্বাভাবিক হয়।

২। নিম্নচাপ বা আয়তন ব্যারোরিসিপ্টারঃ যে সব ব্যারোরিসিপ্টার রক্তের আয়তন নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাকে নিম্নচাপ বা আয়তন ব্যারোরিসিপ্টার বলে। ইহা চেয়ে বড় ব্যারোরিসিপ্টার। এরা সিস্টেমিক শিরা, পালমোনারী শিরা, ডান অলিন্দ ও ডান নিলয়ের সব রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রক্তের আয়তন বা পরিমাণ কমে গেলে রক্তচাপ কমে যায়। এই সংবাদ হাইপোত্যালামাসে পোঁছে। এরপর হাইপোথ্যালামাস থেকে পিটুইটারী গ্রন্থিতে আসে। পিটুইটারী গ্রন্থি হতে অ্যান্টিডাইউরেটিক বা ভ্যাসোপ্রেসিন হরমোন নিঃসৃত হয়। অ্যান্টিডাইউরেটিক (ADH) হরমোন বৃক্কনালির পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। বৃক্কনালি মূত্র হতে পানি পুনঃশোষণ করে এবং তা রক্তের সাথে মিশিয়ে দেয়। ফলে রক্তের আয়তন বেড়ে যায় এবং রক্তচাপ বৃদ্ধি পায়।

ভ্যাসোপ্রেসিন হরমোন সরাসরি রক্তনালিকার সংকোচন ঘটায় এবং রক্তচাপ বৃদ্ধ করে। জাক্সটা-গ্লোমেরুলাসের কোষ থেকে রেনিন হরমোন উৎপন্ন হয়। ইহা রক্তের আয়তন এবং রক্তচাপ বৃদ্ধি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *