যে সব নালিকার মাধ্যমে দেহের বিভিন্ন অংশ হতে রক্ত হৃৎপিন্ডে ফিরে আসে তাকে শিরা বলে। রুই মাছের শিরাতন্ত্র প্রধান দু’টি ভাগে ভাগ করা যায়। সিস্টেমিক শিরা ও পোর্টাল শিরা
১। সিস্টেমিক শিরা
সিস্টেমিক শিরা গুলো দেহের বিভিন্ন অংশ হতে CO2 যুক্ত রক্ত বহন করে ডাক্টাস ক্যুভিয়ে পৌছে দেয়। পরে ডাক্টাস কুভ্যিয়ে থেকে রক্ত সাইনাস ভেনোসাসে প্রবেশ করে। বিভিন্ন ধরনের সিস্টেমিক শিরা গুলো নিম্নরুপ।
(i) অগ্র কার্ডিনাল শিরাঃ ইহা মস্তিস্কের বিভিন্ন অংশ হতে রক্ত ডাক্টাস ক্যুভিয়ে নিয়ে আসে।
(ii) ইনফিরিয়র জুগুলার শিরাঃ ইহা মস্তিস্কের বিভিন্ন অংশ হতে রক্ত ডাক্টাস ক্যুভিয়ে পৌছে দেয়।
(iii) পশ্চাৎ কার্ডিনাল শিরাঃ ডান ও বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা অ্যানাস্টোমোসিস শিরা দ্বারা যুক্ত হয়। ইহা দেহের পশ্চাৎ অংশ হতে রক্ত ডাক্টাস ক্যুভিয়ে পৌছে দেয়।
২। পোর্টাল শিরা
যে সব শিরা দেহের বিভিন্ন অঙ্গ হতে রক্ত সংগ্রহ করে অন্য কোন অঙ্গে প্রবেশ করে পুনরায় কৈশিক জালিকা সৃষ্টি করে তাকে পোর্টাল শিরা বলে। ইহা হেপাটিক পোর্টাল এবং রেনাল পোর্টাল নিয়ে গঠিত। পোর্টাল শিরা গুলো হলো–
(i) পুচ্ছ শিরাঃ পুচ্ছ শিরা লেজ হতে দেহকান্ডে প্রবেশ করে এবং দুটি শাখায় বিভক্ত হয়ে রেনাল পোর্টাল শিরা গঠন করে। রেনাল পোর্টাল শিরা পরিপাকতন্ত্র হতে রক্ত যকৃতে নিয়ে আসে।
(ii) সেগমেন্টাল শিরাঃ ইহা দেহকান্ডের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত সংগ্রহ করে।
(iii) অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস শিরাঃ ডান ও বাম কার্ডিনাল সাইনাস কিছু অনুপ্রস্থ শিরার সাথে যুক্ত হয়ে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস শিরা গঠন করে।
(iv) সাব ক্ল্যাভিয়ান শিরাঃ ইহা বক্ষ পাখনা হতে সরাসরি সাইনাস ভেনোসাসে রক্ত সরবরাহ করে।
(v) হেপাটিক শিরাঃ যকৃত হতে দুইটি হেপাটিক শিরা উৎপন্ন হয়ে সাইনাস ভেনোসাসে রক্ত নিয়ে আসে।