রুই মাছ বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে না কেন । ড. সিদ্দিক পাবলিকেশন্স

রুই মাছের উত্তম প্রজননের জন্য পর্যাপ্ত অক্সিজেন, উপযুক্ত তাপমাত্রা, পর্যাপ্ত খাদ্য, স্রোত ও ঘোলা পানি এবং শত্রুমুক্ত পরিবেশ প্রয়োজন। উপযুক্ত পরিবেশ ছাড়া রুই মাছ ডিম পাড়ে না। উপযুক্ত পরিবেশের অভাব হলে পরিপক্ক ডিম দেহ দ্বারা শোষিত হয়। এ ঘটনাকে অ্যাটরেশিয়া বলে। বদ্ধ জলাশয়ে বছরের পর বছর অ্যাটরেশিয়া ঘটে। তাই বদ্ধ জলাশয়ে রুই মাছের বংশবৃদ্ধি ঘটে না। শুধু দৈহিক বৃদ্ধ ঘটে। বদ্ধ জলাশয়ে জৈব বর্জ্য বেশি থাকে। এরুপ পানিতে BOD (Biological Oxygen Demand) মান বেশি এবং এর O2 পরিমাণ কম থাকে। বদ্ধ পানিতে নবায়ন ঘটে না।  O2 কম থাকলে যৌন পরিপক্ক মাছ যৌন গ্রন্থিকে উত্তেজিত করে যৌন প্রজননে আকৃষ্ট করতে পরে না। বদ্ধ জলাশয়ের পরিষ্কার পানিতে ডিম এবং লার্ভা সহজে শত্রুর শিকারে পরিনত নয়। বদ্ধ জলাশয়ের পানি ওলট-পালটনা হওয়ায় বহিঃনষেক অনিশ্চিত। তাই রুই মাছ বদ্ধ জলাশয়ে ডিম ছাড়তে আগ্রহী হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *