হাইড্রার পদতল ছাড়া সর্বত্র নিডোবøাস্ট কোষ বিস্তৃত। ইহা পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। কোষ গুলো দেখতে গোলাকার, ডিম্বাকার, ফ্ল্যাক্স আকৃতির, পেয়ালাকার বা নাসপাতির মতো। প্রতিটি কোষ দ্বি-আবরণী বিশিষ্ট এবং একটি মাত্র নিউক্লিয়াস যুক্ত। কোষের ভিতরে প্যাচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট থাকে।
নিডোব্লাস্টের কাজ
(i) ইহা খাদ্য গ্রহণে সাহায্য করে।
(ii) ইহা চলনে সাহায্য করে।
(iii) আত্মরক্ষায় অংশ গ্রহণ করে।
(iv) শিকার ধরা ও অসার করে।
(v) প্রাণীকে কোন বস্তুর সাথে আকড়ে ধরতে সাহায্য করে।
(vi) ইহা শ্রেণীতাত্তি¡ক গুরুত্ব বহন করে।