হাইড্রা নিম্নশ্রেণীর প্রাণী। এদের দেহে দুর্বল প্রকৃতির স্নায়ুতন্ত্র বিদ্যমান। প্রাণীজগতে হাইড্রা তথা নিডারিয়ানদের সর্বপ্রথম স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটেছে। এদের অনিয়তাকার স্নায়ুকোষ থেকে স্নায়ুতন্ত্র বের হয় এবং মিলিত হয়ে স্নায়ুজালক গঠন করে। স্নায়ুতন্ত্র গুলোতে অ্যাক্সন বা ডেনড্রাইট থাকে না এবং কখনো সিন্যাপস্ গঠন করে না। মেসোগিøয়ার উভয় পাশে একটি করে স্নায়ুজালক থাকে। স্নায়ুজালক গুলো এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের সাথে যুক্ত থাকে। মুখছিদ্র ও পদচাকতিতে স্নায়ুজালক গুলো ঘনসন্নিবিষ্টভাবে অবস্থান করে। স্নায়ুজালক গুলো একে অপরের সাথে এবং সংবেদী কোষ ও পেশি কোষের সাথে যুক্ত থাকে। সংবেদী কোষ পরিবেশ হতে আলোক, স্পর্শ ও রাসায়নিক উদ্দীপনা গ্রহণ করে। এরপর স্নায়ুজালকের মাধ্যমে পেশি আবরণী কোষে প্রেরণ করে।