DNA- এর ভৌত গঠন বর্ণনা । DNA-এর ওয়াটসন ক্রিক মডেল । ড. সিদ্দিক পাবলিকেশন্স

১৯৫৩ সালে বিজ্ঞানী ওয়াটসন, ক্রীক এবং উইলকিনস্ DNA-এর গঠন সম্পর্কে যে মডেল প্রবর্তন করেন। তাকে ওয়াটসন-ক্লিক মডেল বলে। একে ডবল হেলিক্স মডেল বলা হয়।
১। ডবল হেলিক্সঃ DNA-অণুতে দুইটি সূত্রক বিদ্যমান। একে দ্বিসূত্রক বা ডবল হেলিক্স বলে। সূত্র দুটির বিন্যাস প্যাঁচানো সিঁড়ির মতো। প্রতিটি হেলিক্স হলো এক একটি পলিনিউক্লিওটাইড।
২। বিপরীতমুখী সূত্রঃ DNA অণুর সূত্র দুটি পরস্পর বিপরীতমুখী ভাবে সমদুরত্বে পাশাপাশি অবস্থান করে। একটি ৫-৩ কার্বনমুখী এবং অপরটি ৩-৫ কার্বনমুখী। সূত্র দুটির অবস্থানকে অ্যান্টিপ্যারালাল বলা হয়। এই সূত্র দুটি একটি কাল্পনিক মধ্য অক্ষকে ঘিরে অবস্থান করে।
৩। রেলিংঃ ডিঅক্সিরাইবোজ শ্যুগার এবং ফসফেট দ্বারা সিঁড়ির দুই দিকের রেলিং তৈরী হয়। ডিঅক্সিরাইবোজ শ্যুগার এবং ফসফেট পর্যায় ক্রমে সংযুক্ত হয়ে রেলিং দুটি তৈরী করে।
৪। সোপানঃ সিড়ির মাঝখানে অনেক গুলো ধাপ থাকে। এই ধাপ গুলোকে সোপান বলে। বিভিন্ন ধরনের নাইট্রোজেন ক্ষারক যুক্ত হয়ে এই সোপান তৈরী করে।
৫। হাইড্রোজেন বন্ধনীঃ নাইট্রোজেন ক্ষারক গুলো পরস্পর হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। জড়ীভবন নীতি অনুযায়ী অ্যাডেনিন (Adenine) থাইমিনের (Thymine) সাথে দুটি হাইড্রোজেন বন্ধনী (A=T) দ্বারা এবং সাইটোসিন (Cytosine) গুয়ানিনের (Guanine) সাথে তিনটি হাইড্রোজেন বন্ধনী (G≡C) দ্বারা যুক্ত থাকে। DNA অণুর প্রতি প্যাচে ২৫টি হাইড্রোজেন বন্ধনী থাকে।
৬। কার্বনের সংযুক্তিঃ নাইট্রোজেন ক্ষারক গুলো সর্বদা পেন্টোজ শ্যুগারের ১নং কার্বনের সাথে যুক্ত থাকে। একটি নিউক্লিওটাইডের ৫নং কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকলে অন্য নিউক্লিওটাইডের ৩নং কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকে।
৭। ক্ষারকের পরিমাণঃ DNA অণুতে অ্যাডিনিন ও থাইমিন এবং গুয়ানিন ও সাইটোসিন সমান পরিমাণে থাকে।
৮। ব্যাসঃ প্রতিটি DNA অণুর ডবল হেলিক্স-এর ব্যাস ২০ Å। তবে এই ব্যাস দৈর্ঘ্য অনুযায়ী ভিন্ন হতে পারে।
৯। প্যাচের দৈর্ঘ্যঃ ডবল হেলিক্সের প্রতিটি প্যাচে ১০ জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। এক জোড়া মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য ৩.৪ Å। ফলে প্রতিটি প্যাচের দৈর্ঘ্য ১০×৩.৪= ৩৪ Å বা ৩.৪ nm ।
১০। খাঁজঃ ডবল হেলিক্সের প্রতিটি ঘুর্ণনে দুটি খাঁজ বিদ্যমান। একটি হলো মূখ্য (গভীর) খাঁজ ২২ nm এবং অপরটি হলো গৌণ (অগভীর) খাঁজ ১২ nm।
১১। আণবিক ওজনঃ DNA এর আণবিক ওজন 106-109 ডাল্টন।
জীববিজ্ঞানের সকল অবদানের মধ্যে DNA অণুর গঠন সম্পর্কে ওয়াটসন-ক্লিক মডেল এক অনন্য অবদান। এই অবদান চিকিৎসা বিজ্ঞানকে আজ উন্নয়নের স্বর্ণ শিখরে পৌছে দিয়েছে। তাই বিশ্ববাসী মৃত্যুকে জয় করে ভুবন থেকে ভুবনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *