শিরাবিন্যাস । সমান্তরাল শিরাবিন্যাস কত প্রকার ও কী কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

পাতার শিরাগুলো পরস্পর যুক্ত না হয়ে সমান্তরাল ভাবে অবস্থান করলে তাকে সমান্তরাল শিরাবিন্যাস বলে। একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে সুলতান চাপা উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। সমান্তরাল শিরাবিন্যাস দুই ধরনের।
(i) একশিরাল সমান্তরাল শিরাবিন্যাসঃ যে সমান্তরাল শিরাবিন্যাসে একটি মাত্র মধ্যশিরা থাকে তাকে একশিরাল সমান্তরাল শিরাবিন্যাস বলে। যেমন- কলা।
(ii) বহুশিরাল সমান্তরাল শিরাবিন্যাসঃ যে সমান্তরাল শিরাবিন্যাসে একাধিক প্রধান শিরা থাকে তাকে বহুশিরাল সমান্তরাল শিরাবিন্যাস বলে। বহুশিরাল সমান্তরাল শিরাবিন্যাস দুই ধরনের।
অভিসারী বহুশিরাল সমান্তরাল শিরাবিন্যাসঃ যে বহুশিরাল শিরাবিন্যাসে পত্রফলকের গোড়া থেকে একাধিক প্রধান শিরা উৎপন্ন হয়ে ফলকের শীর্ষে মিলিত হয় তাকে অভিসারী বহুশিরাল সমান্তরাল শিরাবিন্যাস বলে। যেমন- বাঁশ।
অপসারী বহুশিরাল সমান্তরাল শিরাবিন্যাসঃ যে বহুশিরাল শিরাবিন্যাসে পত্রফলকের গোড়া থেকে একাধিক প্রধান শিরা উৎপন্ন হয়ে ফলকের ভিন্ন ভিন্ন প্রান্তে বিস্তৃত হয় তাকে অপসারী বহুশিরাল সমান্তরাল শিরাবিন্যাস বলে। যেমন- তাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *