গ্রীক শব্দ Oura অর্থ tail বা লেজ এবং chorda অর্থ chord বা রজ্জু নিয়ে Urochordata শব্দটি গঠিত। যে সকল প্রাণীর লার্ভা দশায় লেজে নটোকর্ড থাকে এবং দেহ টেস্ট বা টিউনিক দ্বারা আবৃত থাকে তাদেরকে ইউরোকর্ডাটা বলে। এরা হলো লেজ কর্ডাটা। এদেরকে সাধারণত টিউনিকেটস বলা হয়। এদের দেহ টিউনিক বা টেস্টা নামক সেলুলোজ দ্বারা আবৃত থাকে বলে এরুপ নামকরণ করা হয়েছে। এই উপপর্বের কিছু প্রজাতির প্রাণী সাইফন দিয়ে সজোরে পানি উৎসারিত করে বলে এদেরকে সাগর ফোয়ারা নামে ডাকা হয়। টিউনিকেটরা সাসপেনশন ফিডারকে (ক্ষুদ্র খাদ্য) খাদ্য হিসেবে গ্রহণ করে। বিজ্ঞানী Lamarck এদের নামকরণ করেন Tunicata। এদের প্রজাতি সংখ্যা ২,৮০৪।