১। সবল কান্ডঃ যে সব কান্ড মাটির উপরে স্বাধীনভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে তাকে সবল কান্ড বলে। যেমন- আম, জাম, লিচু প্রভৃতি।
২। দুর্বল কান্ডঃ যে সব কান্ড মাটির উপরে স্বাধীনভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে না তাদেরকে দুর্বল কান্ড বলে। যেমন- লাউ, কুমড়া, দুর্বাঘাস প্রভৃতি।
৩। রাইজোমঃ যে সব কান্ড মাটির নিচে সমান্তরাল ভাবে বৃদ্ধি পায় তাকে রাইজোম বলে। যেমন-আদা, হলুদ প্রভৃতি।
৪। টিউবারঃ কান্ডের ভ‚-নিম্নাস্থ শাখার অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে স্ফীত ও গোলাকার হলে তাকে টিউবার বলে। যেমন- গোল আলু।
৫। বাল্বঃ যে সব রুপান্তরিত কান্ড সংক্ষিপ্ত এবং চাকতির মতো আকার ধারণ করে তাকে বাল্ব বলে। যেমন- পিঁয়াজ, রসুন প্রভৃতি।
৬। রানারঃ রানার হলো দুর্বল কান্ড এবং ধনুকের মতো বেঁকে যায়। এতে অস্থানিক মূল থাকে। থানকুনি, কচুরীপানা, কচু, স্ট্রবেরী প্রভৃতি।
৭। ফাঁপা কান্ডঃ কোন কোন কান্ডের পর্বমধ্য ফাঁপা হয়। Poaceae, Cyperaceae, Lamiaceae প্রভৃতি গোত্রের উদ্ভিদে ফাঁপা কান্ড দেখা যায়। Cyperaceae গোত্রের উদ্ভিদের কান্ড তিন কোণবিশিষ্ট এবং Lamiaceae গোত্রের উদ্ভিদের কান্ড চার কোণবিশিষ্ট।