জিন শব্দটির উৎপত্তি গ্রিক genes অর্থ born শব্দ থেকে। DNA-এর ক্ষুদ্রতম অংশ যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং প্রকরণ, মিউটেশন ও বিবর্তন ঘটায় তাকে জিন বলে। একে জীবনের ব্লু প্রিন্ট বলা হয়। ক্রোমোসোমের যে স্থানে জিন থাকে তাকে লোকাস বলে। ক্রোমোসোমের লোকাসে একই রকম অথবা ভিন্ন রকম দুইটি জিন থাকে। জিন দুটিকে পরস্পরের অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে।