টিস্যু কালচারের জন্য পরিবেশ অবশ্যই জীবাণু মুক্ত হতে হবে। কালচার মিডিয়ামের পাত্র এবং অন্যান্য কাচের জিনিসপত্র ওভেনে ১৬০-১৮০ ডিগ্রী সে তাপমাত্রায় ১-২ ঘন্টা রেখে জীবাণুমুক্ত করা হয়। ফরসেপস, নিডল, স্কারপেল প্রভৃতি ৯৫% অ্যালকোহলে ডুবিয়ে জীবাণুমুক্ত করা হয়।