জুওনেটিক ভাইরাস

যে সব ভাইরাস মেরুদন্ডী প্রাণী থেকে মানুষের দেহে প্রাকৃতিক ভাবে সংক্রমিত হয় তাদেরকে জুওনেটিক ভাইরাস বলে। জুওনেটিক ভাইরাস গুলো হলো-

(i) সার্স করোনা ভাইরাসঃ Severe acute respiratory syndrome coronavirus দ্বারা সৃষ্ট রোগকে SARS বলা হয়। এই রোগ বাদুর থেকে মানবদেহে সংক্রমিত হয়েছে। ২০০৩ সালে সার্স রোগে চীন, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশে প্রায় ৮০০ লোকের মৃত্যু হয়েছে।

(ii) মার্স করোনা ভাইরাসঃ Middle East respiratory syndrome coronavirus দ্বারা সৃষ্ট রোগকে MERS বলা হয়। এই রোগ বাদুর থেকে মানবদেহে সংক্রমিত হয়েছে। ২০০৩ সালে মার্স রোগে মধ্যপ্রাচ্যে অনেক লোকের মৃত্যু হয়েছে।

(iii) সার্স করোনা ভাইরাস-২ঃ Severe acute respiratory syndrome coronavirus-2 দ্বারা সৃষ্ট রোগকে SARS-2 বলা হয়। এই রোগ পৃথিবীব্যাপী COVID-19 নামে পরিচিত। ইহা চীনের উনানের বাদুর থেকে মানবদেহে সংক্রমিত হয়েছে। ২০১৯-২০২৩ সাল পর্যন্ত এই রোগে ছয় মিলিয়ন লোকের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *