যে সব কোড জীবের বংশগত বৈশিষ্ট্যাবলী বহন করে তাকে জেনেটিক কোড বলে। DNA-অণুতে পাশাপাশি অবস্থিত তিনটি নাইট্রোজেন বেস মিলে যে কোড গঠন করে তাকে জেনেটিক কোড বলে। একে mRNA কোডও বলা হয়। জেনেটিক কোড হলো বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি। বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক প্রমাণ করেন যে, জেনেটিক কোড তিন অক্ষর বিশিষ্ট বা ট্রিপলেট বা 3-letter code। নিরেনবার্গ (Nirenberg) কোষবিহীন বা ইন ভিট্রো পদ্ধতিতে পলি U (পলিইউরিডিলিক এসিড) ব্যবহার করে কৃত্রিম mRNA সংশ্লেষণ করতে সক্ষম হন। ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা কৃত্রিম ভাবে 5GUGUGUGUGU3 নিউক্লিওটাইড শৃঙ্খল সংশ্লেষ করেছিলেন এবং ইহা ব্যবহার করে ভ্যালিন-সিস্টেইন ভ্যালিন-সিস্টেইন পলিপেপটাইড শৃঙ্খল তৈরী করেছিলেন। এই আবিষ্কারের জন্য ১৯৬৯ সালে নিরেনবার্গ এবং হরগোবিন্দ খোরানা নোবেল পুরষ্কার লাভ করেন।