ট্রান্সলেশন একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ধাপগুলো হলো- ট্রান্সলেশন সূচনা, পলিপেপটাইড শিকল সম্প্রসারণ এবং ট্রান্সলেশন সমাপ্তিকরণ।
১। ট্রান্সলেশন সূচনা (Initiation)
(i) mRNA নিউক্লিয়ার রন্ধ্রের মধ্য দিয়ে কোষের সাইটোপ্লাজমে আসে। এ সময় tRNA মেথিওনিনসহ, mRNA এর সূচনা কোডনের সাথে যুক্ত হয়।
(ii) রাইবোসোমের ছোট একক, tRNA এবং mRNA মিলিত হয়ে সূচনা যৌগ বা initiation complex গঠন করে।
(iii) রাইবোসোমের বড় একক সূচনা যৌগের সাথে যুক্ত হয়। রাইবোসোমে A site, P site, E site ইত্যাদি থাকে।
(iv) tRNA অ্যামাইনো অ্যাসিডকে বহন করে রাইবোসোমের A-সাইটে আসে এবং ট্রান্সলেশন শুরু করে।
২। পলিপেপটাইড শিকল সম্প্রসারণ (Elongation)
(i) প্রথমে tRNA একটি অ্যামাইনো অ্যাসিডকে বহন করে রাইবোসোমের A-সাইটে আসে। সেখানে অ্যামাইনো এসিড tRNA মুক্ত হয়।
(ii) রাইবোসোম স্ক্যানিং করে এক কোড এগিয়ে যায়। অ্যামাইনো এসিডটি রাইবোসোমের A-সাইটে থেকে যায় এবং tRNA রাইবোসোমের A-সাইট থেকে P-সাইটে চলে যায়। এ সময় দ্বিতীয় tRNA অ্যামাইনো অ্যাসিডকে বহন করে রাইবোসোমের A-সাইটে আসে। সেখানে দ্বিতীয় অ্যামাইনো এসিড ও tRNA মুক্ত হয়।
(iii) রাইবোসোম স্ক্যান করে আরো এক কোড অগ্রসর হয়। রাইবোসোমের A-সাইটে প্রথম ও দ্বিতীয় অ্যামাইনো এসিড যুক্ত হয় এবং দ্বিতীয় tRNA রাইবোসোমের A-সাইট থেকে P-সাইটে চলে যায়। প্রথম tRNA রাইবোসোমের P-সাইট থেকে E-সাইটে আসে। এসময় তৃতীয় tRNA অ্যামাইনো এসিডকে বহন করে রাইবোসোমের A-সাইটে আসে। সেখানে তৃতীয় অ্যামাইনো এসিড ও tRNA মুক্ত হয়।
(iv) রাইবোসোম স্ক্যান করে আরও এক কোড অগ্রসর হয়। রাইবোসোমের A-সাইটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অ্যামাইনো এসিড যুক্ত হয়ে শিকল গঠন করে। তৃতীয় tRNA রাইবোসোমের A-সাইট থেকে P-সাইটে চলে যায়। দ্বিতীয় tRNA রাইবোসোমের P-সাইট থেকে E-সাইটে যায় এবং প্রথম tRNA রাইবোসোমের E-সাইট থেকে সাইটোপ্লাজমে চলে যায়।
(v) এভাবে একের পর অ্যামাইনো এসিড রাইবোসোমে আসে এবং mRNA-এর ৫-৩ কার্বনমুখী যুক্ত হয়ে পলিপেপটাইড শিকল গঠন করে। পলিরাইবোসোমের উপস্থিতি এই প্রক্রিয়ার গতিকে বৃদ্ধি করে।
(vi) যতক্ষণ পর্যন্ত রাইবোসোমের A-সাইট mRNA-এর স্টপ কোডনে না পৌছায় ততক্ষণ পর্যন্ত পলিপেপটাইড চেইন গঠিত হতে থাকে।
(vii) রাইবোসোমের A-সাইট থেকে P-সাইটে এবং P-সাইট থেকে E-সাইটে tRNA-র চলন প্রক্রিয়াকে ট্রান্সলোকেশন বলে।
৩। ট্রান্সলেশন সমাপ্তিকরণ (Termination)
(i) রাইবোসোমের A-সাইট mRNA-এর স্টপ কোডনে পৌছালে পলিপেপটাইড চেইনে পানির অণু যুক্ত হয়। ফলে হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় পলিপেপটাইড ও রাইবোসোমের মধ্যের বন্ধন ভেঙ্গে যায়।
(ii) নতুন সৃষ্ট পলিপেপটাইড চেইন বা প্রোটিন অণু রাইবোসোম হতে মুক্ত হয়ে যায় এবং ট্রান্সলেশন বন্ধ হয়ে যায়।