ডেভিল ফিশ (Devil fish)
মলাস্কা পর্বভুক্ত আটটি বাহুবিশিষ্ট সামুদ্রিক প্রাণীকে ডেভিল ফিশ বলে। একে অক্টোপাস বলা হয়। এরা বাহু দ্বারা শিকারকে আটকে ধরে এবং মুখ থেকে নিঃসৃত বিষাক্ত লালা দ্বারা শিকারকে মেরে ফেলে। যেমন– Octopus macropus।
কাটল ফিশ (Cuttle fish)
মলাস্কা পর্বভুক্ত সেপিয়া এবং ললিগো–কে কাটল ফিশ বলে। কাটল ফিশ ভক্ষণযোগ্য প্রাণী। এদের দেহ শিল্ড আকৃতির। দেহে খোলস বিদ্যমান। যেমন– Sepia aculeata।
র্যাডুলা (Radula)
র্যাডুলা হলো রেতি জিহ্বা। মলাস্কা পর্বভুক্ত প্রাণীদের পরিপাকতন্ত্রে দন্তযুক্ত জিহ্বার মতো যে অঙ্গ থাকে তাকে র্যাডুলা বা রেতি জিহ্বা বলে। ইহা কাইটিন নির্মিত। ইহা খাদ্য গ্রহণ ও চর্বণে সহায়তা করে। যেমন– শামুক (Pila globosa)।
টেনিডিয়া (Ctenidia)
টেরিডিয়া হলো শ^সন অঙ্গ। মলাস্কা পর্বভুক্ত প্রাণীদের দেহে ফুলকার মতো যে শ্বাস অঙ্গ থাকে তাকে টেনিডিয়া বলে। ইহা প্রাণীদের ম্যান্টলে বা ম্যান্টল গহŸরে অথবা বডি সার্ফেসে থাকে।