ঘাস ফড়িং হলো দিবাচর ও গোগ্রাসী তৃণভোজী পতঙ্গ। এরা গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে বসবাস করে। অধিকাংশ সময়ে এরা দল বেঁধে চলে। এরা দল বেঁধে মাঠের ফসল খেয়ে সাবাড় করে দেয়। তাই এদেরকে আপদ পোকা বা পঙ্গপাল বলে। পরিচিত পঙ্গপাল হলো- Schistocerca americana, Romalea microptera, Poekilocerus pictus প্রভৃতি।