লিঙ্গ অনুযায়ী ফুল তিন প্রকার
(i) একলিঙ্গ ফুলঃ যে ফুলে পুংস্তবক অথবা স্ত্রীস্তবক থাকে তাকে একলিঙ্গ ফুল বলে। যেমন- কুমড়া, তাল, লাঊ প্রভৃতি।
(ii) উভয়লিঙ্গ ফুলঃ যে ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয়ই থাকে তাকে উভয়লিঙ্গ ফুল বলে। যেমন- সরিষা, ধুতুরা, জবা ইত্যাদি।
(iii) ক্লিবলিঙ্গ ফুলঃ যে ফুলে পুং এবং স্ত্রীকেশর কোনটিই থাকে না তাকে ক্লিবলিঙ্গ ফুল বলে। ইহা শোভাবর্ধন করে।