যে পাতায় একটি পত্রফলক থাকে তাকে সরল পাতা বা একক পাতা বা simple leaf বলে। সরল পাতা বা একক পাতা তিন প্রকার।
১। অখন্ডিত পাতাঃ যে সরল পাতার পত্রফলক খন্ডবিহীন তাকে অখন্ডিত পাতা বলে। যেমন- আম।
২। কর্তিত পাতাঃ যে সরল পাতার পত্রফলকের প্রান্ত সামান্য খন্ডিত তাকে কর্তিত পাতা বলে।
৩। খন্ডিত পাতাঃ যে সরল পাতার পত্রফলক অধিক খন্ডিত তাকে খন্ডিত পাতা বলে।