হুমায়রা সিদ্দিকা হুমাসা–Humaira Siddika Humasha
ড. আবু বকর সিদ্দিক–Dr. Abu Bakkar Siddiq
ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার
বিষয়– বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র
বিষয় কোড-০০৫
সময়-৩ ঘন্টা
পূর্ণমান-১০০
১। টীকা লিখুন (যে কোন চারটি):
(ক) ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা;
(খ) জাতীয় প্রতীক;
(গ) লালন শাহ
(ঘ) তিতুমীরের বাঁশের কেল্লা;
(ঙ) উৎসে আয়কর;
(চ) সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।
২। ঐতিহাসিক ভাষা আন্দোলন বাংগালীর সাংস্কৃতিক পুনর্জাগরণ ও আমাদের স্বাধীনতা অর্জনের বীজ বপন কী ভূমিকা রেখেছিল?
৩। HIES (Household Income & Expenditure Survey) ২০১১-তে সংগৃহিত প্রধান তথ্য সমূহ কী কী এবং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন কৌশলে এর কী প্রভাব পড়া উচিত বলে আপনি মনে করেন?
৪। সহস্রাব্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ কী কী, এবং তা অর্জনে বাংলাদেশের অনুসৃত কৌশল ও অর্জিত সাফল্যসমূহ আলোচনা করুন।
৫। বাংলাদেশের হাওর অঞ্চলের প্রদান সমস্যাসমূহ কী কী এবং কিভাবে ঐ এলাকার অধিবাসীদের জীবনযাত্রার মানের উন্নতি দ্রুততর করা যায়?
৬। বৈদেশিক কর্মসংস্থনে ও রেমিটেন্স আয় বর্ধনে বাংলাদেশের বর্তমান সাফল্য এবং তা ধরে রাখার জন্য ভবিষ্যৎ চ্যালেঞ্জের চিত্র তুলে ধরুন।
৭। সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যোগ্যতাসূহ কী কী ? সংসদ সদস্যের আসন কেন এবং কখন শূন্য ঘোষনা করা যায়?
৮। পাটের জিনোম ডিকোড উদ্ভাবন বাংলাদেশের পাট চাষ এবং পাটজাত পণ্য উৎপাদনে কি সম্ভাবনার সৃষ্টি করেছে বলে আপনি মনে করেন?