৩৪ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৫ । 34th BCS Bangladesh Affairs Paper Written

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র

বিষয় কোড-০০৫

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

 

[বিঃদ্রঃ ১নং থেকে ৬নং পর্যন্ত প্রশ্নের মধ্য হতে যে কোন ৪টি এবং অবশিষ্ট প্রশ্নের মধ্য থেকে যে কোনো ৪টি প্রশ্নে উত্তর দিতে হবে]

১। ১৮৭১ সাল হতে ২০১১ সাল পর্যন্ত জনগণনাসমূহে প্রপ্ত তথ্য অনুযায়ী এদেশের ডেমোগ্রাফিক বৈশিষ্ট্য বর্ণনা করুন। ১৫

২। বাংলাদেশের অভ্যুদয়ে বাঙালি সংস্কৃতি কিভাবে প্রাণশক্তি হিসেবে কাজ করেছে? ১৫

৩। ১৯৪৭ উত্তর সময়ে বাংলাদেশ অঞ্চলে বাংলা সাহিত্যের যে বিকাশ সাধিত হয়েছে এর বর্ণনা দিন। ১৫

৪। বাংলাদেশে জলসেচন কর্মে জলসম্পদের অপচয় সম্পর্কে বিশদভাবে লিখুন। ১৫

৫। বাংলাদেশে মানবসম্পন বিকাশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার তাৎপর্য ব্যাখ্যা করুন। ১৫

৬। বাংলাদেশে অর্থনীতির বিকাশের জন্য এ যাবত গৃহীত কৌশল ও নীতিসমূহের সমালোচনামূলক পর্যালোচনা করুন। ১৫

৭। টীকা লিখুন (যে কোনো পাঁচটি): ২×৫ = ১০

(ক) GNP;
(খ) লোকগীতি;
(গ) প্রিন্টমিডিয়া;
(ঘ) ললিতকলা;
(ঙ) কাব্যসাহিত্য;
(চ) সুশীলসমাজ;
(ছ) নগর সভ্যতা।

৮। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন :

(ক) সমুদ্রজলস্ফীতি জনিত কারণে বাংলাদেশের কি বিপদ ঘটতে পারে? ৫
(খ) বৃষ্টিপাত হ্রাসজনিত কারণে বাংলাদেশে এর কি প্রভাব পড়তে পারে? ৫

৯। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন :

(ক) বাংলাদেশে পরমাণু বিদ্যুতের সম্ভাবনা কি? ৫
(খ) বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো ভবিষ্যতে কি সঙ্কটে পড়তে পারে? ৫

১০। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন :

(ক) বাংলাদেশে কি কি পরমাণু খনিজ আছে? ২
(খ) অ্যাপারেল্স্ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কি? ২
(গ) চিনি শোধন শিল্পে বাংলাদেশের সাফল্য কি? ২
(ঘ) বন্যপ্রাণি সংরক্ষণে বাংলাদেশের সাফল্য ও ব্যর্থতা কি? ৪

১১। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন :

(ক) বাংলাদেশে প্রাথমিক ও গণশিক্ষা ব্যবস্থার অগ্রগতি কতটুকু? ৪
(খ) বাংলাদেশের উচ্চ শিক্ষা বিকাশে অ-সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের ভূমিকা
ব্যাখ্যা করুন।                  ৬

১২। সংক্ষিপ্ত বর্ণনা দিন : ২×৫ = ১০

(ক) ম্যানগ্রোভ অরণ্য।
(খ) বিপন্ন প্রণীকূল।
(গ) পর্ণমোচি বৃক্ষেও বন।
(ঘ) পরমাণু শক্তি কমিশন।
(ঙ) তিতাস গ্যাস ক্ষেত্র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *