মেডিকেল ভর্তি পরীক্ষা ২০০৩-২০০৪ ।। Medical Admission 2003-2004

১। নীল তিমি মেরুদন্ডী প্রাণীর কোন শ্রেণীভুক্ত?

(ক) অস্টিকথিস

(খ) কনড্রিকথিস

(গ) সাইক্লোস্টোমাটা

(ঘ) ম্যামালিয়া

২। কোন সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রনয়ণন করা হয়েছে?

(ক) ১৯৭৩

(খ) ১৯৬৮

(গ) ১৯৫৬

(ঘ) ১৯৮৫

৩। বাইসন কোন প্রাণিভৌগোলিক অঞ্চলের প্রাণী?

(ক) নিওট্রপিক্যাল অঞ্চল

(খ) নিআর্কটিক অঞ্চল

(গ) ওরিয়েন্টাল অঞ্চল

(ঘ) ইথিওপিয়ান অঞ্চল

৪। প্রতিটি নেফ্রন থাকে কত লক্ষ?

(ক) ১২-১৪

(খ) ১০-১২

(গ) ৮-৯

(ঘ) ১৩-১৫

৫। কোনটি মুখমন্ডলের অস্থি নয়?

(ক) ভোমার

(খ) ল্যাক্রিমাল

(গ) নাসিকা অস্থি

(ঘ) এথময়েড

৬। যেটি গর্ভাবস্থায় অমরার কাজ নয়-

(ক) প্রোজেস্টেরন হরমোন নিঃসৃতকরণ

(খ) নিলাক্সিন হরমোন নিঃসৃতকরণ

(গ) লুটিনাইজিং হরমোন নিঃসৃতকরণ

(ঘ) মাতা ও ভ্রুণের মধ্যে বর্জ্য পদাথের আদান-প্রদান ঘটে

৭। স্ক্রোটামের অভ্যন্তরীণ তাপমাত্রা দেহগহ্বর অপেক্ষা কত কম বা বেশি?

(ক) ২ ডিগ্রী সে. কম

(খ) ৩ ডিগ্রী সে. বেশি

(গ) ২ ডিগ্রী সে. বেশি

(ঘ) ৩ ডিগ্রি সে. কম

৮। ফুসফুসের ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক) ডান ফুসফুস ২টি খন্ডে এবং বাম ফুসফুস ৩টি খন্ডে বিভক্ত

(খ) ডান ফুসফুস ৪টি খন্ডে এবং বাম ফুসফুস ৩টি খন্ডে বিভক্ত

(গ) ডান ফুসফুস ৩টি খন্ডে এবং বাম ফুসফুস ২টি খন্ডে বিভক্ত

(ঘ) কোনটি নয়

৯। লসিকার আপেক্ষিক গুরুত্ব-

(ক) ১.০১৪

(খ) ১.০১৩

(গ) ১.০১২

(ঘ) ১.০১৫

১০। হৃৎপিন্ডের অলিন্দের ডায়াস্টোল দশার সময়কাল-

(ক) ০.৩ সে

(খ) ০.৮ সে

(গ) ০.৭ সে

(ঘ) ০.১ সে

১১। কোনটি হৃৎপেশির বৈশিষ্ট্য নয়?

(ক) প্রচুর রক্ত সরবরাহ

(খ) ডোরাবিশিষ্ট

(গ) পেশিতন্তু শাখান্বিত

(ঘ) অনৈচ্ছিক

১২। ম্যালেরিয়া পরজীবীর যে দশা মানুষের দেহে প্রবেশ করে-

(ক) মেরোজয়েট

(খ) সাইজন্ট

(গ) স্পোরোজয়েট

(ঘ) ট্রফোজয়েট

১৩। ঐচ্ছিক পেশি পাওয়া যায়-

(ক) বৃক্কের প্রাচীরে

(খ) পৌষ্টিকনালির প্রাচীরে

(গ) হৃৎপিন্ডের প্রাচীরে

(ঘ) কঙ্কালতন্ত্রের গায়ে

১৪। কাকে শারীরবিদ্যার জনক বলা হয়?

(ক) রবার্ট হুক

(খ) সালিম আলী

(গ) ইবনে সিনা

(ঘ) উইলিয়াম হার্ভে

১৫। অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স কোন হরমোন নিঃসৃত করে?

(ক) প্রোজেস্টেরন

(খ) ইস্ট্রোজেন

(গ) এন্টেরোগ্যাস্ট্রেন

(ঘ) গ্লুকাগন

১৬। গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশে জন্মগ্রহণ করেন?

(ক) অস্ট্রিয়া

(খ) ইতালী

(গ) জার্মানী

(ঘ) সুইডেন

১৭। কোনটি দৃষ্টির ক্রটি নয়?

(ক) চালশে

(খ) ক্ষীণদৃষ্টি

(গ) দূরদৃষ্টি

(ঘ) অ্যানিমিয়া

 

 

উত্তরঃ ১ঘ ২ক ৩খ ৪খ ৫ঘ ৬গ ৭ঘ ৮গ ৯ঘ ১০গ ১১ক ১২গ ১৩ঘ ১৪ঘ ১৫ঘ ১৬ক ১৭ঘ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *