ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ১৯৯৫-১৯৯৬ । A Unit 1995-1996, Dhaka University

১। যে তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ দান করবে, সে তাপমাত্রাটি হচ্ছে-

(ক) – 40°C

(খ)  80°C

(গ) 100°C

(ঘ) 212°C

২। পানির বাষ্পীভবনের সুপ্ততাপ কত?

(ক) 80cal/gm

(খ) 202 cal/gm

(গ) 406 cal/gm

(ঘ) 537 cal/gm

৩। অ্যামিটার হচ্ছে একটি গ্যালভানোমিটার যার সঙ্গে-

(ক) একটি স্বল্প রোধ সমান্তরালে সংযুক্ত করা হয়

(খ) একটি স্বল্প রোধ সিরিজে সংযুক্ত করা হয়

(গ) একটি উচ্চ রোধ সমান্তরালে সংযুক্ত করা হয়

(ঘ) একটি উচ্চ রোধ সিরিজে সংযুক্ত করা হয়

৪।. দুটি তড়িৎকোষ, যার প্রত্যেকটির তড়িচ্চালক বল 2 ভোল্ট, সমান্তরালে সংযোগ করে বহিঃস্থ 4 ওহম রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করা হলো। যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো তা হচ্ছে-

(ক) 0.5 e.m.u

(খ) 1 A

(গ) 2 A

(ঘ) 0.5A

৫। কোনো বস্তু R ব্যাসার্ধের বৃত্তে T পর্যায়কালে গতিশীল হলে তার কেন্দ্রাতিগ ত্বরণ হলো-

(ক) T²/R

(খ) π²T²R

(গ) 4π²(R/T²)

(ঘ) π²(R/T)

৬।. ঢাকায় একটি সেকেন্ড পেন্ডুলামের (দোলকের) পর্যায়কাল কত?

(ক) 1 sec

(খ) 2 sec

(গ) 3 sec

(ঘ) 4 sec

৭। কোনো বস্তুর ওজন বাতাসে 100 gm এবং পানিতে 80gm। তার ঘনত্ব কত?

(ক) 1.5 gm/cm³

(খ) 2.5 gm/cm³

(গ) 4.5 gm/cm³

(ঘ) 5.0 gm/cm³

৮। T তাপমাত্রায় এক লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত বায়ুর আয়তন এবং চাপ দ্বিগুণ হলো। বায়ুর চূড়ান্ত তাপমাত্রা কত?

(ক) T/2

(খ) T/4

(গ) 2T

(ঘ) 4T

৯। বৈদ্যুতিক কোষ কে আবিষ্কার করেন?

(ক) গ্যালভানি

(খ) ভোল্টা

(গ) অ্যাম্পিয়ার

(ঘ) ফ্যারাডে

১০। একটি বৈদ্যুতিক হিটারের রোধ কত, যা 220 ভোল্ট মেইন সরবরাহের সঙ্গে সংযুক্ত করলে 11 অ্যাম্পিয়ার বিদ্যুৎপ্রবাহ টানে?

(ক) 10 Ω

(খ) 20 Ω

(গ) 30 Ω

(ঘ) 40Ω

১১। একটি ট্যানজেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ পাঠালে 30° বিক্ষেপ হয়। 6 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ পাঠালে বিক্ষেপ কত হবে?

(ক) 10°

(খ) 45°

(গ) 60°

(ঘ) 90°

১২। তোমার রেডিওর একটি 1500 ওহম রোধ বদলানো প্রয়োজন, কিন্তু তোমার কাছে গোটা কয়েক 1000 ওহমের রোধ আছে। কিভাবে তুমি তাদের ব্যবহার করবে?

(ক) 2টি সমান্তরাল ও একটি সিরিজে

(খ) 4টি সমান্তরাল সমবায়ে

(গ) 5টি সমান্তরাল সমবায়ে

(ঘ) 6টি সমান্তরাল সমবায়ে

১৩। এক্স-রশ্মি (রঞ্জন রশ্মি) হলো-

(ক) উচ্চশক্তির ইলেকট্রন

(খ) ধনাত্মক আধানের হিলিয়াম

(গ) বিদ্যুৎ চৌম্বক তরঙ্গ

(ঘ) এমন কিছু যার প্রকৃতি অজ্ঞাত

১৪। 12 কুলম্ব চার্জকে একস্থান হতে অন্যস্থানে আনতে কাজ করা হবে যদি বিভব পার্থক্য 500 ভোল্ট হয়?

(ক) 4×10¹⁰ erg

(খ) 7×10¹⁰ erg

(গ) 6×10¹⁰ erg

(ঘ) 5×10¹⁰ erg

১৫। বৃত্তাকার পথে প্রতি মিনিটে 600 বার ধ্রুব গতিতে ঘূর্ণায়মান কোন বস্তুর কৌণিক বেগ কত হবে?

(ক) 52.8 rad/sec

(খ) 75.9 rad/sec

(গ) 62.8 rad/sec

(ঘ) 80.8 rad/sec

১৬। কোন একটি ধাতব পদার্থ চুম্বক কিনা তা সুনিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করলে তুমি দেখবে ধাতব পদার্থটি-

(ক) লৌহ চূর্ণকে আকর্ষণ করে

(খ) অন্য একটি ধাতব বারকে বিকর্ষণ করে

(গ) একটি চুম্বককে আকর্ষণ করে

(ঘ) একটি জানা চুম্বককে বিকর্ষণ করে

১৭। একটি গাড়ী স্থির অবস্থা থেকে সচল হয়ে 2 মিটার/বর্গ সেকেন্ড ত্বরণে চলতে লাগলো। গাড়ীটি 10 সেকেন্ড পর যে বেগে চলবে তা হচ্ছে-

(ক) 20 cm/s

(খ) 20 m/s

(গ) 5 m/s

(ঘ) 20 m/s²

১৮। যখন একটি অজানা কম্পাঙ্কের টিউনিং ফর্ক একটি 256 হার্জ কম্পাঙ্কের টিউনিং ফর্কের সঙ্গে একত্রে বাজলে প্রতি সেকেন্ডে 4টি বীট উৎপাদিত হয়,তখন অজানা ফর্কের কম্পাঙ্ক হচ্ছে-

(ক) 254 Hz

(খ) 255 Hz

(গ) 258 Hz

(ঘ) 260 Hz

১৯। সমতল দর্পণে প্রতিবিম্ব হবে-

(ক)  সোজা, বাস্তব এবং তার বিবর্ধনের মান 2

(খ) সোজা, অলীক এবং তার বিবর্ধনের মান 1

(গ) উল্টো, বাস্তব এবং তার বিবর্ধনের মান 0.5

(ঘ) উল্টো, অলীক এবং তার বিবর্ধনের মান

২০। কোন একটি সমতল দর্পণের উপর আলোক রশ্মি আপতিত হলো এবং দর্পণটিকে 20° কোণে ঘুরানো হলো। এতে প্রতিফলিত রশ্মি যে পরিমাণ ঘুরে যাবে তা হলো-

(ক) 10°

(খ) 20°

(গ) 60°

(ঘ) 40°

২১। একটি পুকুরের প্রকৃত গভীরতা 6 ফুট এবং পানির প্রতিসরাঙ্ক 1.333 হলে, পুকুরটির আপাত গভীরতা হচ্ছে-

(ক) 3 ft

(খ) 4.51 ft

(গ) 4.501 ft

(ঘ) 4.50 ft

২২। কোনো তেজস্ক্রিয় পদার্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে যে রশ্মি পজিটিভ প্লেটের দিকে বিক্ষেপণ হয় তা-

(ক) আলফা রশ্মি

(খ) বিটা রশ্মি

(গ) গামা রশ্মি

(ঘ) মহাজাগতিক রশ্মি

২৩। বাতাসে রাখা দুটি ধনাত্মক আধানের দূরত্ব 5 cm এবং তাদের মধ্যে বিকর্ষণী বল হলো 8 dyne। একটি আধান যদি অন্যটির দ্বিগুণ হয় তাহলে ক্ষুদ্রতম আধানের মান কত?

(ক) 10 e.s.u

(খ) 20 e.s.u

(গ) 30 e.s.u

(ঘ) 40 e.s.u

২৪। প্রিজমে আপতিত কোন বর্ণের আলোক রশ্মি সবচেয়ে বেশি বিচ্যুতি হয়?

(ক) বেগুনি

(খ) লাল

(গ) নীল

(ঘ) সবুজ

২৫। ইলেকট্রন কে আবিষ্কার করেন?

(ক) মাদাম কুরী

(খ) হেনরি বেকেরেল

(গ) ই. রাদারফোর্ড

(ঘ) জে. জে. থমসন

২৬। মৌলের আইসোটোপ উহার কোন মূল কণিকার সংখ্যার উপর নির্ভর করে?

(ক) Proton

(খ) Electron

(গ) Positron

(ঘ) Neutron

২৭। কোবাল্ট (27) এর সর্ববহিঃস্থ শেলে ইলেকট্রনের সংখ্যা কত?

(ক) 2

(খ) 5

(গ) 8

(ঘ) 18

২৮। STP তে একটি গ্যাসের আয়তন 150 cm³। একই তাপমাত্রায় উক্ত গ্যাসের চাপ অর্ধেক করলে আয়তন কত হবে?

(ক) 75 cm³

(খ) 150 cm³

(গ) 225 cm³

(ঘ) 300 cm³

২৯। কোন ধাতুর এক মোল উৎপাদনের জন্য কুলম্বে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন হয়?

(ক) 47,495

(খ) 95,600

(গ) 96,485

(ঘ) 96,960

৩০। পটাসিয়াম পারম্যাঙ্গানেট কি ধরনের যৌগ?

(ক) নিরপেক্ষ কারক

(খ) জারক

(গ) বিজারক

(ঘ) চুম্বক কারক

৩১। পটাসিয়াম ফেরিসায়ানাইড সংকেত কি?

(ক) K₂ [Fe(CN)₆]

(খ) K₃ [Fe(CN)₆]

(গ) K₄[Fe(CN)₆]

(ঘ) K [Fe(CN)₆]

৩২। নেসলার দ্রবণ দিয়ে কোনটিকে শনাক্ত করা হয়?

(ক) CO₂

(খ) SO₂

(গ) H₂S

(ঘ) NH₃

৩৩। কোন বিক্রিয়াটি তাপহারী?

(ক) C + O₂ → CO₂

(খ) N₂ + O₂ → 2NO

(গ) 2H₂ + O₂ → 2H₂O

(ঘ) CH₄+2O₂→ CO₂ + 2H₂O

৩৪। কোন পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি?

(ক) হাইড্রোজেন ক্লোরাইড

(খ) ইথানল

(গ) ইথার

(ঘ) পানি

৩৫। কোন অবস্থাকে S.T.P বলা হয়?

(ক) 273 K, 76 বায়ুচাপ

(খ) 0°C, 760 সেমি পারদ

(গ) – 273K, 76 বায়ুচাপ

(ঘ) 0°C, 76 সেমি পারদ

৩৬। 250 সিসি ডেসি মোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম CaCl₂ (আণবিক ওজন = 111 গ্রাম মোল⁻¹) প্রয়োজন?

(ক) 2.775 গ্রাম

(খ) 5.55 গ্রাম

(গ) 1.59 গ্রাম

(ঘ) 2.00 গ্রাম

৩৭। 27° সে তাপমাত্রায় 760 মিলিমিটার চাপে 300 মিলি লিটার আয়তনের কোন গ্যাসের মোল সংখ্যা কত?

(ক) 12.1

(খ) 1.2

(গ) 0.012

(ঘ) 0.0012

৩৮। কোন মৌলটি সর্বাধিক তড়িৎ ধনাত্মক?

(ক) Al

(খ) Mg

(গ) K

(ঘ) N

৩৯। কোনটি ক্ষারীয় অক্সাইড?

(ক) . P₂O₅

(খ) Cl₂O₇

(গ) SiO₂

(ঘ) BaO

৪০। কোন যৌগটি অকটেট নিয়ম মানে না?

(ক) H₂S

(খ) PCl₃

(গ) NH₃

(ঘ) BF₃

৪১। ফসফরাসকে গাঢ় নাইট্রিক এসিডের সাথে ফুটালে উৎপন্ন দ্রব্যাদি হবে-

(ক) H₃PO₄ +NO₂ +H₂O

(খ) H₃PO₄ + N₂O₃

(গ) H₃PO₄ +NO₂ +H₂O₂

(ঘ) উপরের কোনটাই না

৪২। C₆H₅CHCl₂ যৌগটির নাম কি?

(ক) বেনজিন ক্লোরাইড

(খ) বেনজানল ক্লোরাইড

(গ) বেনজায়ের ক্লোরাইড

(ঘ) ডাইক্লোরোবেনজিন

৪৩। কোন যৌগটি পোলার?

(ক) CH₄

(খ) H₂O

(গ) CO₂

(ঘ) N₂

৪৪। F₂O এই যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত?

(ক) +2

(খ) -2

(গ) O

(ঘ) -1

৪৫। শিখা পরীক্ষায় ক্যালসিয়াম শিখার বর্ণ হচ্ছে-

(ক) ইটের ন্যায় লাল

(খ) হলুদ

(গ) সবুজ

(ঘ) নীল

৪৬। কোনটি জারক ও বিজারক উভয়রূপে কাজ করে?

(ক) H₂O₂

(খ) K₂Cr₂O₇

(গ) FeSO₄

(ঘ) O₂

৪৭। কোনটি দ্বি-বিভাজন বিক্রিয়া?

(ক) NaOH + HCl = NaCl + H₂O

(খ) 2H₂ + O₂ = 2H₂O₂

(গ) AgNO₃ + NaCl = AgCl + NaNO₃

(ঘ) 2Na + 2HCl = 2NaCl + H₂

৪৮। জিপসাম এর সংকেত কোনটি?

(ক) CaSO₄. H₂O

(খ) CaSO₄.2H₂O

(গ) CaSO₄

(ঘ) CaSO₄. 6H₂O

৪৯। বক্সাইট এর আণবিক সংকেত হলো –

(ক) Al₂O₃

(খ) Al₂O₃.2H₂O

(গ) Al₂O₃.3H₂O

(ঘ) Al₂O₃.4H₂O

৫০। কোন মিশ্রণটি পানি গ্যাসের?

(ক) CO + N₂

(খ) CO₂+N₂

(গ) CO₂ + H₂

(ঘ) CO + H₂

৫১। যদি [ (x+p) / {(x-1)(x-3)} ] = [{q/ (x-1) } + {2/( X-3)}] হয় তবে P এবং Q এর মান কত?

(ক) p=-2, q=1

(খ) p=2, q=1

(গ) p=1, q= -1

(ঘ) p = 1, q=1

৫২। যদি 2x² + 3x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় α এবং β হয় তবে কোন সমীকরণের মূলদ্বয় (1/α) এবং (1/β) হবে?

(ক) x²+3x+1=0

(খ) x²+3x+2=0

(গ) 2x²+3x+3=0

(ঘ) x²-3x+ 5= 0

৫৩। [1(4) 7   2 (5) 8   3 (6) 9 ] এই নির্ণায়কে 6 এর সহগুণক কত?

(ক) [ 1 (7)   2 (8) ]

(খ) [ 7 (-1)    8 (-2) ]

(গ) [ -1 (7)   -2 (8) ]

(ঘ) [ -1 (-7)   12 -8) ]

৫৪। θ এর কোন লঘিষ্ঠ ধনাত্মক মানের জন্য cos3θ = (√3/1) হয়?

(ক) 5π / 18

(খ) 5π / 6

(গ) 2π / 3

(ঘ) π / 18

৫৫। y = 4x² – 8x + 7 প্যারাবোলার শীর্ষবিন্দু কত?

(ক) (1, 3)

(খ) (2, 4)

(গ) (1, 4)

(ঘ) (2, 3)

৫৬। একটি সমবৃত্তভূমিক কোণকের ভূমির ব্যাসার্ধ 1/3 মি. এবং উচ্চতা 1 মি. হলে কোণকটির আয়তন কত?

(ক) π ঘন মি. (m³)

(খ) π/3 ঘন মি. (m³)

(গ) π/9 ঘন মি. (m³)

(ঘ) π/27 ঘন মি. (m³)

৫৭। যে সরলরেখা (2, 1) বিন্দু দিয়ে যায় এবং 2x + y + 1 = 0 রেখার উপর লম্ব হয় তার সমীকরণ কি?

(ক) x + 2y = 1

(খ) x-2y=1

(গ) x-2y=0

(ঘ) 2x – y = 3

৫৮। যদি y = cosx + sinx হয়,তবে (d²y) / (dx³) কত?

(ক) cosx-sinx

(খ) -cosx-sinx

(গ) cosx-sinx

(ঘ) cos²x-sin²x

৫৯। যদি y = (logₑ x)² হয়, তবে (dy/dx)= কত?

(ক) 1/x²

(খ) 2/x

(গ) 2logₑx

(ঘ) 2logₑx/x

৬০। ∫sec² (ax+b)dx =কত?

(ক) a tan (ax + b) + c

(খ) (1/a) tan (ax + b) + c

(গ) b tan (ax + b) + c

(ঘ) (1/b) tan (ax + b) + c

৬১। যদি a > 0 হয়, তবে ∫a2 1/x dx এর মান কত ?

(ক) logₑ (a/2)

(খ) logₑ (a²-2a)

(গ) logₑ 2

(ঘ) 2

৬২। x² + y² = 4 হলে, (dy/dx) কত?

(ক) 2x+2y

(খ) -(x/y)

(গ) (y/x)

(ঘ) 4-2x

৬৩। যদি y = sin (sinx) হয়, তবে (dy/dx)কত?

(ক) cosx cos (sinx)

(খ) cosx cos (cosx)

(গ) cos (cosx)

(ঘ) cos (sinx)

৬৪। ∫√{(1+x) / (1-x)} dx = কত?

(ক) sin⁻¹x + c

(খ) sin⁻¹x-√(1-x²)+c

(গ) √(1-x²)+ c

(ঘ) -√(1-x²)+c

৬৫। চিত্রে <XOY=90 ডিগ্রী এবং <XOZ= 135 ডিগ্রী। OX ও OY দিকে F বলের অংশক যথাক্রমে 5√2 ও 6√2 । OZ এর দিকে F বলের অংশক কত?

(ক) 11√2

(খ) √2

(গ) 1

(ঘ) 11

৬৬। 3N এবং 5N মানের দুইটি বল পরস্পর লম্ব দিকে এক বিন্দুতে ক্রিয়া করে তাদের লব্ধির মান কত?

(ক) 5N

(খ) 6N

(গ) √34 N

(ঘ) √41 N

৬৭। 10 জন বালক এবং ৪ জন বালিকা থেকে 2 জন বালক এবং 2 জন বালিকা কত বিভিন্ন উপায়ে বেছে নেওয়া যায়?

(ক) 75

(খ) 1260

(গ) 3060

(ঘ) 5060

৬৮। যদি θ = (13π/6) হয়, তবে cosθ এর মান কত?

(ক) 1/2

(খ) – 1/2

(গ) √3/2

(ঘ) -(√3/2)

৬৯। যদি 1 এর একটি জটিল ঘনমূল ω হয় তবে 1 + ω + ω² এর মান কত?

(ক) 0

(খ) 1

(গ) -1

(ঘ) 2

৭০। যদি tanθ = t হয় তবে cos2θ কত?

(ক) t-t²

(খ) 2t/(1-t²)

(গ) 2t/(1+t²)

(ঘ) (1-t²) / (1+t²)

৭১। ½ (eˣ – e⁻ˣ) এর ধারা বিস্তৃতি কি?

(ক) (x³/3!) + (x⁵/5!) + —-

(খ) 1+(x²/3!) + (x⁴/4!) + —-

(গ) (x³/3!) – (x⁵/5!) + —-

(ঘ) x+(x³/3!) + (x⁵/5!) + —-

৭২। 2x² + 2y² – 4x – 12y + 11= 0 বৃত্তটির ব্যাসার্ধ কত?

(ক) √29

(খ) √15.5

(গ) 29

(ঘ) √4.5

৭৩। একটি কণা স্থিরাবস্থা হতে সমত্বরণে এক সরলরেখায় চলে 2 সেকেন্ডে 1 মিটার দূরত্ব যাওয়ার পর সমবেগে চলতে থাকে । পরবর্তী 1 মিটার যেতে কণাটির কত সময় লাগে?

(ক) 1 সেকেন্ড

(খ) 3 সেকেন্ড

(গ) 1.5 সেকেন্ড

(ঘ) 2 সেকেন্ড

৭৪। একটি প্রক্ষেপককে আদিবেগ 30 মি./সে. সহকারে নিক্ষেপ করা হলো যেখানে g = 10 মি./সে.²। প্রক্ষেপকটির সর্বাধিক অনুভূমিক পাল্লা কত?

(ক) 30 মি. (m)

(খ) 90 মি. (m)

(গ) 300 মি. (m)

(ঘ) 900 মি. (m)

৭৫। একটি প্রক্ষেপককে অনুভূমিকের সহিত α. কোণে u বেগ সহকারে নিক্ষেপ করা হলে তার সর্বোচ্চ উচ্চতা কত হবে?

(ক) u² sin² a / 2g

(খ) u² sin α / 2g

(গ) 2u sin α / 2g

(ঘ) u sin α / 2g

৭৬। মায়োসিস প্রফেজ-1 এর কোন পর্যায়ে কায়াজমা দেখা যায়?

(ক) জাইগোটিন

(খ) লেপ্টোটিন

(গ) ডিপ্লোটিন

(ঘ) প্যাকাইটিন

৭৭। লাউ ফুলের গর্ভাশয় কোনটি?

(ক) অধোগর্ভ

(খ) উপাধিগর্ভ

(গ) অধিগর্ভ

(ঘ) উপ-অধোগৰ্ভ

৭৮। কাঁঠাল একটি-

(ক) যৌগিক ফল

(খ) গুচ্ছিত ফল

(গ) একক ফল

(ঘ) সরস ফল

৭৯। একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদে পরিবহন কলাগুচ্ছ?

(ক) বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে

(খ) চক্রাকারে সজ্জিত থাকে

(গ) অরীয়

(ঘ) দুই সারিতে সাজানো থাকে

৮০। উদ্ভিদ কোষে কোনটি শ্বসনের প্রধান অঙ্গ?

(ক) নিউক্লিয়াস

(খ) মাইটোকন্ড্রিয়া

(গ) প্লাস্টিড

(ঘ) সাইটোপ্লাজম

৮১। হাইড্রার বহিঃত্বক ও অন্তঃত্বকের মধ্যবর্তী ত্বককে কি বলে?

(ক) মেসোডার্ম

(খ) মেসেনটাইম

(গ) মেসোগ্লিয়া

(ঘ) মেসেনট্রি

৮২। রক্ত কি?

(ক) যোজক কোষ

(খ) যোজক কলা

(গ) রক্ষণীয় কলা

(ঘ) কোনোটিই নয়

৮৩। একক চরিত্র সংকর বা মনোহাইব্রিড ক্রসে F₂ প্রজন্মে ফিনোটাইপের প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত কি হয়?

(ক) 3:1

(খ) 1:2:1

(গ) 9:3 : 3 : 1

(ঘ) 3 : 3 : 1

৮৪। নিউরন কোনটির একক?

(ক) বৃক্ক

(খ) শুক্রাশয়

(গ) যকৃত

(ঘ) কোনোটিই নয়

৮৫। দুইজন প্রকৃতিবিদ একই সময়ে অভিব্যক্তি সম্পর্কিত প্রাকৃতিক নির্বাচন উত্থাপন করেন। এদের একজন চার্লস ডারউইন অপরজন কে?

(ক) লিনিয়াস

(খ) ওয়ালেস

(গ) ক্যুভিয়ে

(ঘ) হার্ভে

৮৬। যে সকল পদার্থ পানি শোষণ করে স্ফীত হয় তাদেরকে বলা হয়-

(ক) হাইড্রোফিলিক

(খ) ক্রিস্টালয়েড

(গ) হাইড্রোফোবিক

(ঘ) কলয়েড

৮৭। ফার্ন প্রোথেলাসের বৈশিষ্ট্য কোনটি?

(ক) স্পোরোফাইটিক উদ্ভিদ

(খ) স্পোর সৃষ্টি করে

(গ) আর্কিগোনিয়াম বহন করে

(ঘ) কলুমেলা থাকে

৮৮। কোনটি ব্যাকটেরিয়াঘটিত রোগ?

(ক) হাম

(খ) ইনফ্লুয়েঞ্জা

(গ) গুটি বসন্ত

(ঘ) যক্ষ্মা

৮৯। ম্যালেরিয়া পরজীবীর কোন অবস্থা মানবদেহে সংক্রমিত হয়?

(ক) মেরোজয়েট

(খ) সাইজন্ট

(গ) উওকিনেট

(ঘ) স্পোরোজয়েট

৯০। যে সব স্নায়ু কেন্দ্রীয় অংশ থেকে নির্দেশ বহন করে বিভিন্ন অঙ্গে নিয়ে যায় তাদের কি ধরনের স্নায়ু বলে?

(ক) সংবেদী

(খ) মোটর

(গ) . মিশ্র

(ঘ) সুষুম্না

৯১। ক্রোমোসোম প্রথম আবিষ্কার করেন-

(ক) ওয়ালডেয়ার

(খ) অল্টম্যান

(গ) রবার্ট হুক

(ঘ) ল্যামার্ক

৯২। গ্রামিনী গোত্রের উদ্ভিদ কোনটি?

(ক) শালগম

(খ) পেঁয়াজ

(গ) ফুলকপি

(ঘ) গম

৯৩। স্পাইরোগাইরাতে মায়োসিস ঘটে কোথায়?

(ক) জার্মলিং

(খ) জাইগোস্পোর

(গ) ফিলামেন্ট

(ঘ) অ্যাপ্লানোস্পোর

৯৪। বালি মাটির পানি ধারণ ক্ষমতা-

(ক) বেশি

(খ) কম

(গ) অত্যাধিক বেশি

(ঘ) মাঝামাঝি

৯৫। কোন গোত্রের উদ্ভিদ থেকে ভোজ্য তেল উৎপন্ন হয়?

(ক) মালভেসি

(খ) ক্রুসিফেরি

(গ) লিলিয়েসি

(ঘ) সোলানেসি

৯৬। তেলাপোকা কোন পর্বের প্রাণী?

(ক) অর্থপ্টেরা

(খ) আর্থ্রোপোডা

(গ) ডিকটিওপটেরা

(ঘ) আইসোপটেরা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dr. Abu Bakkar Siddiq