বিষয়ঃ বাংলা
১। ‘জ্ঞানপাপী’ বলে তাকে-
(ক) জ্ঞানের বড়াই করে যে
(খ) অনেক জ্ঞান আছে যার
(গ) সজ্ঞানে অন্যায় করে যে
(ঘ) বাস্তবে জ্ঞানের প্রয়োগ করে না যে
২। উপমান শব্দের অর্থ-
(ক) তুলনা
(খ) তুলনীয় বস্তু
(গ) সাদৃশ্য
(ঘ) প্রত্যক্ষ বস্তু
৩। “One man’s meat is another man’s poison”-এর সঠিক অর্থ-
(ক) কাক কাকের মাংস খায় না
(খ) পরের কষ্টে খুশিতে কাল বাজানো
(গ) কারও সর্বনাশ, কারও পৌষ মাস
(ঘ) শত্রুর শেষ রাখতে নেই
৪। Cosmic-এর পরিভাষা-
(ক) প্রসাধনী
(খ) সৃষ্টি
(গ) প্রলয়
(ঘ) মহাজাগতিক
৫। কোন বাক্যে সমধাতুজ ক্রিয়া রয়েছে-
(ক) সে হাসিয়া উঠিল
(খ) সে হাসিতে ছিল
(গ) তার হাসিতে বিস্ময় ছিল
(ঘ) সে বিস্ময়ের হাসি হাসিল
৬। “কলিমদ্দি দফাদার” গল্পের ঘটনাকাল ১৯৭১ সালের-
(ক) অগ্রহায়ণ মাসের তৃতীয় বুধবার
(খ) ভাদ্র মাসের শেষে দিকের কোনো বুধবার
(গ) শ্রাবণ মাসের শেষের বৃহস্পতিবার
(ঘ) আষাঢ় মাসের প্রথম বৃহস্পতিবার
৭। ‘পশু + অধম’ এর সন্ধিসাধিত রূপ কোনটি?
(ক) পশ্বধম
(খ) পশ্যাধম
(গ) পদ্মাধম
(ঘ) পশ্যূধম
৮। ‘এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে’- এখানে ‘বিষাদে’ কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে ৭মী
(খ) অপাদানে ৭মী
(গ) অধিকরণে ৭মী
(ঘ) কর্মে ৭মী
৯। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কী বলে?
(ক) প্রোষিতভর্তৃকা
(খ) প্রবাসিনী
(গ) প্রোষিতপত্নীক
(ঘ) প্রোষিতা
১০। ‘দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসু অতিথিকে’-চরণদ্বয়ে বিশেষণ রয়েছে-
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
১১। “একুশের গল্প”-এর তপুরা কোথায় কোথায় বেড়াতে যেত?
(ক) বুড়িগঙ্গা, রমনা, ইস্কাটন
(খ) আজিমপুর, নিউমার্কেট, ইস্কাটন
(গ) ইস্কাটন, আজিমপুর, বুড়িগঙ্গা
(ঘ) ইস্কাটন, নিউমার্কেট, বুড়িগঙ্গা
১২। সৈয়দ ওয়ালীউল্লাহর “একটি তুলসী গাছের কাহিনী” ছোটগল্পে গোপনে তুলসী গাছের পরিচর্যা করেছে কে?
(ক) মকসুদ
(খ) এনায়েত
(গ) আমজাদ
(ঘ) ইউনুস
১৩। ধ্বন্যাত্মক অব্যয় নয় কোনটি?
(ক) তির তির
(খ) শির, শির
(গ) মড় মড়
(ঘ) ধড়ফড়
১৪। ‘অলখের পাথার বাহিয়া/তরী তার এসেছে কি’?-কার তরী?
(ক) গ্রীষ্মের
(খ) বসন্তের
(গ) বর্ষার
(ঘ) শীতের
১৫। “অর্ধাঙ্গী” প্রবন্ধে উল্লেখ আছে: কোন দেশের মেয়েরা ছাতা ব্যবহারের অধিকারী ছিল না?
(ক) ইরান
(খ) পাকিস্তান
(গ) ভারত
(ঘ) ইরাক
১৬। বাঘ-ময়ূর-সিংহ ও সাপের উল্লেখ রয়েছে কোন কবিতায়?
(ক) কবর
(খ) বাংলাদেশ
(গ) জীবন-বন্দনা
(ঘ) পাঞ্জেরী
১৭। ‘হা-ঘরে’ কোন সমাস?
(ক) দ্বন্দ্ব
(খ) তৎপুরুষ
(গ) বহুব্রীহি
(ঘ) দ্বিগু
১৮। ‘তুরা’-এর বিপরীত শব্দ-
(ক) তাড়াতাড়ি
(খ) তাৎক্ষণিক
(গ) অপেক্ষা
(ঘ) বিলম্ব
১৯। ‘কী অকলঙ্ক শুভ্র সে, কী নিবিড় পবিত্র!’-কে, কার প্রসঙ্গে এ কথা বলেছেন?
(ক) অপু, হৈমন্তী প্রসঙ্গে
(খ) প্রাবন্ধিক, নারীজাতি প্রসঙ্গে
(গ) ন্যাড়া, বিলাসী প্রসঙ্গে
(ঘ) রেণু, তপু প্রসঙ্গে
২০। “সোনার তরী” কবিতাভুক্ত ‘ওরা পালে চলে যায়’-এই চরণের পরের চরণ কোনটি?
(ক) ঢেউগুলি নিরুপায়
(খ) গান গেয়ে তরী বায়
(গ) যারে খুশি তারে দেয়
(ঘ) কোনো দিকে নাহি চায়
২১। ‘বালতি’ কোন ভাষার শব্দ-
(ক) পর্তুগিজ
(খ) সংস্কৃত
(গ) দেশি
(ঘ) ফারসি
২২। ‘কাল ছিলে কোথা?’-আদালতে উকিলের এ প্রশ্নের উত্তরে কমলাকান্ত বলেছে-
(ক) মোকামে
(খ) বাড়িতে
(গ) একখানা দোকানে
(ঘ) পর্যটনে
২৩। দ্রাখখমে>দ্রম্য>দাম শব্দটির বিবর্তন হলো যেভাবে-
(ক) প্রাচীন পারসিক থেকে বাংলা
(খ) প্রাচীন দ্রাবিড় থেকে বাংলা
(গ) প্রাচীন গ্রিক থেকে বাংলা
(ঘ) প্রাচীন অস্ট্রিক থেকে বাংলা
২৪। ভুল বানান কোনটি?
(ক) যান্য
(খ) শিহরন
(গ) সমীচিন
(ঘ) জিগীষা
২৫। শুদ্ধ বানানে সংকলিত গুচ্ছ কোনটি?
(ক) মধ্যায়, বক্ষমাণ, মহত্ব
(খ) উচ্ছল, স্বায়ত্তশাসন, প্রজ্বলিত
(গ) প্রোজ্জ্বল, পরাস্থ, সন্ত্রিক
(ঘ) পরিবহন, পক্ক, ভস্ম
উত্তরঃ ১খ ২খ ৩খ ৪ঘ ৫ঘ ৬খ ৭ক ৮ক ৯গ ১০গ ১১গ ১২ঘ ১৩ঘ ১৪খ ১৫ক ১৬গ ১৭গ ১৮ঘ ১৯ক ২০ঘ ২১ক ২২গ ২৩গ ২৪গ ২৫খ
বিষয়ঃ ইংরেজি
Read the following passage and answer questions (১-৫) :
Use of electronic mail (e-mail) has been widespread formore than a decade and a half. E-mail simplifies the flow of ideas, connects people from distant offices, eliminates the need for meetings, and often boosts productivity. However, e-mail should be carefully managed to avoid unclear and inappropriate communication. E-mail messages should be concise and limited to one topic. When complex issues need to be addressed, phone calls are still the best.
১। Which of the following would be the most appropriate title for the passage?
(ক) E-Mail‟s Popularity
(খ) Appropriate Use of E-Mail
(গ) E-Mail: The Ideal Form of Communication
(ঘ) Why Phone Calls Are Better Than E-Mail
২। The main idea of the paragraph is that e-mail-
(ক) causes people to be unproductive when it is used incorrectly
(খ) has changed considerably since it first began a decade and a half ago
(গ) is not always the easiest way to connect people from distant offices
(ঘ) is effective for certain kinds of messages but only if managed wisely
৩। The word ‘eliminate‘ means-
(ক) establish
(খ) initiate
(গ) remove
(ঘ) set up
৪। The word ‘productivity‘ is a/an-
(ক) adjective
(খ) adverb
(গ) verb
(ঘ) noun
৫। The passage suggests that e-mail messages should be-
(ক) unclear
(খ) clear-cut
(গ) detailed
(ঘ) frequent
৬। He felt bad—no reason at all.
(ক) of
(খ) on
(গ) in
(ঘ) for
৭। The train to Rajdhani departed—the platform.
(ক) from
(খ) at
(গ) with
(ঘ) on
৮। The synonym of the word ‘tumult‘ is-
(ক) commotion
(খ) composure
(গ) calm
(ঘ) tranquility
৯। The antonym of the word ‘sombre’ is-
(ক) sleepy
(খ) bright
(গ) drab
(ঘ) dismal
Choose the word that is closest in meaning to the word in italics (১০-১২)
১০। Bangladesh has made considerable progress in the last few decades.
(ক) trivial
(খ) amazing
(গ) absolute
(ঘ) significant
১১। The Taka has dropped by three poisha against the dollar after being steady against the greenback for more than eight months.
(ক) strong
(খ) stable
(গ) fixed
(ঘ) certain
১২। We have been able to disburse over 20 percent funds allocated against the World Bank endorsed project.
(ক) distribute
(খ) procure
(গ) spend properly
(ঘ) collect
১৩। You can—Zaman to get the job done.
(ক) call off
(খ) hold on
(গ) give in
(ঘ) count on
১৪। Come—, she will not change her mind.
(ক) whatever
(খ) what may
(গ) which may
(ঘ) off it
১৫। If I thought I could—it, I wouldn‘t pay my taxes at all.
(ক) get away with
(খ) put up with
(গ) do away with
(ঘ) grow out of it
১৬। Leap years,—have 366 days, contain an extra day in February.
(ক) that
(খ) when
(গ) where
(ঘ) which
১৭। Nazrul, —is our national poet, was also a soldier.
(ক) whom
(খ) who
(গ) he
(ঘ) what
১৮। He—the ball so hard that it flew over the tree.
(ক) hitted
(খ) hitting
(গ) hit
(ঘ) hits
১৯। Each member of the large family—his own set of priorities.
(ক) has
(খ) is
(গ) have
(ঘ) are
২০। A local company has agreed to—the school team with football shirts.
(ক) contribute
(খ) give
(গ) supply
(ঘ) produce
২১। I really enjoy stories that are—in the distant future.
(ক) set
(খ) found
(গ) put
(ঘ) positioned
২২। I think I‘ve made our position very-
(ক) clarified
(খ) clear
(গ) clearly
(ঘ) cleared
২৩। Which is correct sentences?
(ক) Do you know who the house belong to?
(খ) Do you know whom does the house belong to?
(গ) Do you know to whom the house belongs to?
(ঘ) Do you know who the house belongs to?
২৪। Which is correct sentences?
(ক) It was an error of judgment.
(খ) It was a mistake of judgment.
(গ) It was a wrong of judgment.
(ঘ) It was a gaffe of judgment.
২৫। Choose the incorrectly spelled word.
(ক) conscientious
(খ) preseverence
(গ) committee
(ঘ) connoisseur
উত্তরঃ ১খ ২গ ৩গ ৪ঘ ৫খ ৬ঘ ৭ক ৮ক ৯খ ১০ঘ ১১খ ১২গ ১৩ঘ ১৪ঘ ১৫ক ১৬ঘ ১৭খ ১৮গ ১৯ক ২০গ ২১ক ২২খ ২৩গ ২৪ক ২৫খ
বিষয়ঃ বাংলাদেশ বিষয়াবলী
১। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কী?
(ক) বিজয়’ ৭১
(খ) বিজয় কেতন
(গ) উল্লাস
(ঘ) ঐতিহ্য
২। বাংলাদেশ যে আন্তর্জাতিক সংস্থার সদস্য নয়?
(ক) SAARC
(খ) ASEAN
(গ) NAM
(ঘ) D-8
৩। ফেইসবুক-এর সহ-প্রতিষ্ঠাতা কোন বাংলাদেশী?
(ক) অমিত চাকমা
(খ) জিয়া হায়দার রহমান
(গ) সালমান খান
(ঘ) জাওয়েদ করিম
৪। কোন দিনটি বাংলাদেশে ‘সংবিধান দিবস’ হিসেবে পালিত হয়?
(ক) ৪ নভেম্বর
(খ) ১৬ ডিসেম্বর
(গ) ১৭ এপ্রিল
(ঘ) ১২ অক্টোবর
৫। যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
(ক) সেতু মন্ত্রণালয়
(খ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
(গ) সেতু-যোগাযোগ মন্ত্রণালয়
(ঘ) সড়ক পরিবহন মন্ত্রণালয়
৬। বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য সংখ্যা কত জন?
(ক) ৪
(খ) ৫
(গ) ৬
(ঘ) কোনটি নয়
৭। “আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানটির বর্তমান সুরটির পরিচালক কে?
(ক) আলতাফ মাহমুদ
(খ) আব্দুল লতিফ
(গ) আব্দুল গাফফার চৌধুরী
(ঘ) সমর দাস
৮। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সর্বাধিক?
(ক) কৃষি
(খ) শিল্প
(গ) সেবা
(ঘ) পরিবহন
৯। দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় নির্মিত হবে?
(ক) বিরিশিরি, নেত্রকোনা
(খ) লাউয়াছড়া, মৌলভীবাজার
(গ) নবীনগর, সাভার
(ঘ) কালিয়াকৈর, গাজীপুর
১০। “দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার” গ্রন্থটি কে লিখেছেন?
(ক) ওরিয়ানা ফালাচি
(খ) আর্চার ব্লাড
(গ) রিচার্ড ডকিন্স
(ঘ) রিচার্ড ইটন
১১। মানব উন্নয়ন সূচক ২০১৪-এ বাংলাদেশের অবস্থান কত?
(ক) 145
(খ) 142
(গ) 141
(ঘ) 140
১২। ১৭ এপ্রিল, ১৯৭১ সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
(ক) তাজউদ্দীন আহমেদ
(খ) মোহাম্মদ ইউসুফ আলী
(গ) আবদুল মান্নান
(ঘ) সৈয়দ নজরুল ইসলাম
১৩। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
(ক) 60
(খ) 70.5
(গ) 70.7
(ঘ) 80
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকারী প্রথম ছাত্রীর নাম কী?
(ক) বেগম সুফিয়া কামাল
(খ) লীলা নাগ
(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(ঘ) জাহানারা ইমাম
১৫। আইএসবিএন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
(ক) সফ্টওয়্যার
(খ) হার্ডওয়্যার
(গ) সাময়িকী
(ঘ) বই
১৬। কান্তজি মন্দির কোন জেলায় অবস্থিত?
(ক) কুমিল্লা
(খ) দিনাজপুর
(গ) জয়পুরহাট
(ঘ) রাঙ্গামাটি
১৭। কোনটি বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল?
(ক) বিএনএস পদ্মা
(খ) জীবন তরী
(গ) হযরত শাহজালাল
(ঘ) লাইফবয়
১৮। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি কোথায় হবে?
(ক) কুয়াকাটা
(খ) কক্সবাজার
(গ) সেন্টমার্টিন
(ঘ) টাঙ্গাইল
১৯। বিদেশীদের মধ্যে একমাত্র কে বীরপ্রতীক খেতাবে ভূষিত হন?
(ক) মার্ক টালি
(খ) আঁদ্রে মালরো
(গ) ফাদার রেগান
(ঘ) উইলিয়াম উডারল্যান্ড
২০। দেশের প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
(ক) মার্কেন্টাইল ব্যাংক
(খ) ব্যাংক এশিয়া
(গ) ইস্টার্ন ব্যাংক
(ঘ) ব্র্যাক ব্যাংক
২১। বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে?
(ক) জেনেভা সালিশি আদালত
(খ) নুরেমবার্গ বিচার আদালত
(গ) স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)
(ঘ) হেগ ইন্টারন্যাশনাল আরবিট্রাশন কোর্ট
২২। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়-
(ক) 1996
(খ) 1986
(গ) 1991
(ঘ) 1973
২৩। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কতজন নারী মুক্তিযোদ্ধা তাদের অনন্য অবদানের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন?
(ক) ৫
(খ) ৭
(গ) ১০
(ঘ) কোনটি নয়
২৪। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর ‘জীবনরহস্য’ উন্মোচন করেছেন?
(ক) Cow
(খ) Sheep
(গ) Buffalo
(ঘ) Hen
২৫। সম্প্রতি বাংলাদেশে ২০০ বছরের পুরোনো মুদ্রা কোথায় পাওয়া গেছে?
(ক) উল্লাপাড়ার কানসোনায়
(খ) আখাউড়ার গঙ্গানগর গ্রামে
(গ) ঈশ্বরদীর মোহনগঞ্জে
(ঘ) পাবনার বেড়াতে
উত্তরঃ ১গ ২খ ৩ঘ ৪ক ৫খ ৬খ ৭ক ৮খ ৯ঘ ১০ঘ ১১খ ১২গ ১৩গ ১৪খ ১৫ঘ ১৬খ ১৭খ ১৮ক ১৯ঘ ২০খ ২১গ ২২গ ২৩ঘ ২৪খ ২৫খ
বিষয়ঃ আন্তর্জাতিক বিষয়াবলী
১। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?
(ক) কাতার
(খ) জাপান
(গ) দক্ষিণ কোরিয়া
(ঘ) আরব আমিরাত
২। বাংলাদেশের পদার্থ বিজ্ঞানী ড. জাহিদ হাসান কোন বিশ্ববিদ্যালয়ে কাজ করেন?
(ক) হার্ভার্ড
(খ) প্রিন্সটন
(গ) ইয়েল
(ঘ) কলম্বিয়া
৩। সাম্প্রতিক ২০১৫ সালের এপ্রিল মাসে নেপালে সংঘটিত ভূমিকম্পটি কী নামে পরিচিত?
(ক) পোখরা ভূমিকম্প
(খ) চিতয়ান ভূমিকম্প
(গ) গোর্খা ভূমিকম্প
(ঘ) নগরভূম ভূমিকম্প
৪। সিডও সনদের মোট কয়টি ধারা?
(ক) ২০
(খ) ২৫
(গ) ২৮
(ঘ) ৩০
৫। সিরীয় শিশু আইলান কুর্দি কোথায় মৃত্যুবরণ করে?
(ক) ভূমধ্য সাগর
(খ) ক্যাসপিয়ান সাগর
(গ) বাল্টিক সাগর
(ঘ) ভারত মহাসাগর
৬। ইউরোপের সাম্প্রতিক চলমান সংকট হচ্ছে-
(ক) পানি সংকট
(খ) অর্থনৈতিক সংকট
(গ) জাতিগত সংকট
(ঘ) অভিবাসী সংকট
৭। ‘স্ট্যাচ অফ পিস’ কোথায় অবস্থিত?
(ক) নাগাসাকি
(খ) নিউ ইয়র্ক
(গ) লন্ডন
(ঘ) পিসা
৮। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিখ্যাত হয়েছিলেন কেন?
(ক) স্টেচু অব লিবার্টি বক্তৃতা
(খ) ১৪ দফা ঘোষণা
(গ) অ-হস্তক্ষেপ তত্ত্ব
(ঘ) কোনটিই নয়
৯। কোন দেশটি ইউরো মুদ্রা অঞ্চলের অন্তর্ভুক্ত নয়?
(ক) ইতালি
(খ) জার্মানি
(গ) ফ্রান্স
(ঘ) যুক্তরাজ্য
১০। বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ অনুষ্ঠিত হবে-
(ক) ইংল্যান্ড
(খ) অস্ট্রেলিয়া
(গ) দক্ষিণ আফ্রিকা
(ঘ) নিউজিল্যান্ড
১১। ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব’ কোন বিপ্লবের ভিত্তি ছিল?
(ক) চীন বিপ্লব
(খ) মার্কিন বিপ্লব
(গ) রুশ বিপ্লব
(ঘ) ফরাসী বিপ্লব
১২। সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী প্রথম মহিলা কে?
(ক) পার্ল বাক
(খ) সেলমা লেগারলফ
(গ) গ্রেজিয়া ডেলেদ্দা
(ঘ) সিগ্রিড উদ্দসেট
১৩। সম্প্রতি গ্রিসে গণভোট অনুষ্ঠিত হওয়ার প্রধান কারণ কী?
(ক) ইইউ ত্যাগ
(খ) ইউরো জোন ত্যাগ
(গ) ঋণ সংকট মোকাবেলা
(ঘ) সরকারের পতন
১৪। ‘ব্ল্যাক মানডে’ কিসের সঙ্গে সম্পর্কিত?
(ক) রাজনীতি
(খ) স্টক মার্কেট
(গ) পরিবেশ
(ঘ) সন্ত্রাসবাদ
১৫। বিমসটেক এর সদর দফতর কোথায় অবস্থিত?
(ক) কাঠমাণ্ডু
(খ) ব্যাংকক
(গ) নয়াদিল্লি
(ঘ) ঢাকা
১৬। ‘এজেন্ডা ২১’ কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে?
(ক) UN
(খ) ADB
(গ) World Bank
(ঘ) WTO
১৭। ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’-এর প্রস্তাব কোন দেশ করেছে?
(ক) USA
(খ) Russia
(গ) India
(ঘ) China
১৮। ইরান পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে কোন পক্ষের সঙ্গে?
(ক) P5+1
(খ) P5+2
(গ) P5+3
(ঘ) P5
A . B. C. D.
১৯। প্রিস্টিনা কোন দেশের রাজধানী?
(ক) Croatia
(খ) Macedonia
(গ) Georgia
(ঘ) Kosovo
২০। ব্রিকস ব্যাংক এর বর্তমান নাম কী?
(ক) এশীয় উন্নয়ন ব্যাংক
(খ) এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক
(গ) নয়া উন্নয়ন ব্যাংক
(ঘ) নয়া সহস্রাব্দ ব্যাংক
২১। কোন দেশ এ বছর তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন করছে?
(ক) Singapore
(খ) Indonesia
(গ) Malaysia
(ঘ) Thailand
২২। কোন ইংরেজ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?
(ক) Lord Minto
(খ) Lord Curzon
(গ) Lord Chelmsford
(ঘ) Lord Hardinge
২৩। নিখোঁজ বিমান এমএইচ-৩৭০ এর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়-
(ক) বার্টলম দ্বীপে
(খ) সান্তা ক্রজে
(গ) জেমস দ্বীপে
(ঘ) রিইউনিয়ন দ্বীপে
২৪। সুবিক বে কোথায়?
(ক) মধ্য ইউরোপে
(খ) দক্ষিণ-পূর্ব এশিয়ায়
(গ) মধ্য প্রাচ্যে
(ঘ) ক্যারিবীয় অঞ্চলে
২৫। কোন যুদ্ধের পরে হংকং-এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়?
(ক) বক্সার যুদ্ধ
(খ) এট্রিশন যুদ্ধ
(গ) আফিম যুদ্ধ
(ঘ) জল যুদ্ধ
উত্তরঃ ১ক ২খ ৩গ ৪ঘ ৫ক ৬ঘ ৭ক ৮খ ৯ঘ ১০ক ১১ঘ ১২খ ১৩গ ১৪খ ১৫ঘ ১৬ক ১৭ঘ ১৮ক ১৯ঘ ২০গ ২১ক ২২ঘ ২৩ঘ ২৪খ ২৫গ