১। DNA ভাইরাসঃ যে সব ভাইরাসের নিউক্লিক এসিড কোর DNA দ্বারা গঠিত তাকে DNA ভাইরাস বলে। ভাইরাসের DNA একসূত্রক অথবা দ্বি-সূত্রক হতে পারে।
একসূত্রক DNA ভাইরাসঃ Parvoviridae গোত্রের ϕX174 ও M13 কোলিফাজ ভাইরাস।
দ্বি-সূত্রক DNA ভাইরাসঃ ভ্যাক্সিনিয়া, ভ্যারিওলা, এডিনো হার্পিস সিমপ্লেক্স, T2, TIV (Tipula Iridiscent Virus) প্রভৃতি।
২। RNA ভাইরাসঃ যে সব ভাইরাসের নিউক্লিক এসিড কোর RNA দ্বারা গঠিত তাকে RNA ভাইরাস বলে। ভাইরাসের RNA একসূত্রক অথবা দ্বি-সূত্রক হতে পারে।
একসূত্রক RNA ভাইরাসঃ ডেঙ্গু, পোলিও, মাম্পস, TMV, HIV ও রেবিস ভাইরাস।
দ্বি-সূত্রক RNA ভাইরাসঃ Reoviridae গোত্রের ভাইরাস। রিও ভাইরাস, ধানের বামন ভাইরাস, রেট্রো ভাইরাস প্রভৃতি।