Swine Influenza Virus দ্বারা সোয়াইন ফ্লু রোগ হয়। এই ভাইরাসের কারণে শরীরে ঠান্ডা লাগে এবং জ¦র হয়। নাক দিয়ে পানি পড়ে, গলা চুলকায় এবং কাশি হয়। চোখ কড়কড় করে এবং চোখ দিয়ে পানি পড়ে। শরীর ব্যথা হয়। শ্বাসকষ্ট হয়। পাতলা পায়খানা হয়। শরীর দুর্বল হয়, ক্লান্তি বোধ হয় এবং ক্ষুধামান্দা হয়।