ডেঙ্গু জ্বর প্রতিরোধ

১। ডেঙ্গু মশা নিধন করতে হবে।

২। ডেঙ্গু মশা দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলা সাবধান থাকতে হবে।

৩। দিনের বেলা মশারী টানিয়ে ঘুমাতে হবে।

৪। মশার কয়েল অথবা ইলেকট্রিক ভ্যাপার ম্যাট ব্যবহার করতে হবে।

৫। বাড়ির আশেপাশের ঝোপঝাড় ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে।

৬। আশেপাশে পানি জমতে না দেওয়া। বদ্ধ জলাশয় ভরাট করা।

৭। আক্রান্ত রোগীর সাথে ওঠাবসা, মেলামেশা, খাওয়া দাওয়া, ঘনিষ্ট ব্যক্তিগত সাহচার্যে না আসা।

৮। মদ অ্যালকোহল পান না করা।

৯। পতঙ্গনাশক স্প্রে করা।

১০। ফুল শার্ট, ফুল প্যান্ট এবং মোজা পড়তে হবে।

১১। বাড়ির আশেপাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ক্যান, টিনের কৌটা, মাটির পাত্র, বোতল, নারকেলের মালা প্রভৃতি ধ্বংস করতে হবে।

১২। গোসলখানার বালতি, ড্রাম, প্লাস্টিক সিমেন্টের ট্যাংকে পাঁচ দিনের বেশি পানি জমতে না দেওয়া।

১৩। অব্যবহৃত গাড়ির টায়ারে যাতে পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

১৪। ফ্রিজের নিচে, এসির নিচে, ফুলের টবে এবং মাটির পাত্রে সামান্য পরিমাণ পানি জমতে না দেওয়া।

১৫। এডিস মশা গড়ে ২১ দিন বাঁচে। তাই পতঙ্গনাশক স্প্রে করে একই সাথে লার্ভা পূর্ণাঙ্গ মশা নিধন করে রোগ প্রতিরোধ করা যায়।

১৬। সম্প্রতি আমেরিকার ফ্লোরিডাতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে পতঙ্গনাশক ছাড়াই এডিস মশা নিধনের ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *