ম্যালেরিয়া আবিষ্কার ।। Discovery of Malaria

খ্রিস্টপূর্ব ২৭০০ অব্দের শুরুতে চীনে অনুপম পর্যবৃত জ¦র নামে পরিচিত ছিল। প্রাচীন রোমান সাম্রাজ্য এই জ্বরে ধ্বংস হয়েছিল বলে একে রোমান জ্বর বলা হতো। মধ্যযুগে এটি জলা জ্বর ((marsh fever) নামে পরিচিত ছিল। প্রায় ১০০০ বছর পূর্বে ম্যালেরিয়া রোগের লক্ষণ ধরা পড়ে। ১৭৫৩ সালে বিজ্ঞানী টর্টি (Torti) সর্বপ্রথম Malaria শব্দটি প্রয়োগ করেন। ১৮৮০ সালে ফরাসি চিকিৎসক চার্লস ল্যাভেরন (Charles Laveron) ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করেন। এ জন্য তাকে ১৯০৭ সালে ফিজিওলজি ও মেডিসিনে নোবেল পুরষ্কার প্রদান করা হয়। ১৮৮৫ সালে বিজ্ঞানী মার্চিয়াফাভা ও সেলি বলেন, সকল ম্যালেরিয়া পরজীবী Plasmodium গণভুক্ত। ১৮৯২ সালে জার্মান ডাক্তার রিচার্ড ফেফার মত প্রকাশ করেন, রক্তপায়ী পতঙ্গের মাধ্যমে ম্যালেরিয়া পরজীবী এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে। ১৮৯৪ সালে স্কটল্যান্ডের ডাক্তার প্যাট্রিক ম্যানসন (Sir Patric Manson) বিশ^াস করেন, ম্যালেরিয়া রোগটি মশা বাহিত। ১৮৯৭ সালে বৃটিশ সেনাবাহিনীর চিকিৎসক স্যার রোনাল্ড রস (Sir Ronald Ross) প্রমাণ করেন, ম্যালেরিয়া জীবাণুর বাহক হলো Anopheles মশকী। এজন্য তাঁকে ১৯০২ সালে নোবেল পুরষ্কার প্রদান করা হয়। ১৯৬৫ সালে বিজ্ঞানী ব্রু চোয়াট (Brue Chwatt) ম্যালেরিয়া নির্মূলকরণ পদ্ধতি সম্পর্কে ধারণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *