গ্রীক শব্দ Mitos অর্থ মোচড়ানো সূতা থেকে Mitosis শব্দটি এসেছে। যে প্রক্রিয়ায় প্রকৃত কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে এবং সৃষ্ট অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান হয় তাকে মাইটোসিস বলে। এ প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের অনুরুপ হয় বলে একে সমীকরণিক বা ইক্যুয়েশনাল বিভাজন বলা হয়।