মাইটোসিস কোষ বিভাজন ।। মেটাফেজ ।। Metaphage

গ্রীক শব্দ meta অর্থ মধ্যবর্তী এবং phage অর্থ দশা নিয়ে Metaphage শব্দটি গঠিত। মাইটোসিস কোষ বিভাজনের মধ্যবর্তী দশাকে মেটাফেজ বলে।

মেটাফেজ হলো একটি স্বল্প স্থায়ী পর্যায়। কনডেনসেশন প্রক্রিয়ায় ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সংকুচিত, মোটা ও খাটো হয়। এ পর্যায়ে ক্রোমোসোমের কয়েলিং-কে সুপার কয়েলিং বলা হয়। ক্রোমোসোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোম গুলোর অবস্থান একটি প্লেটের মতো দেখায়। একে বিষুবীয় প্লেট বা মেটাফেজ প্লেট বলে। মেটাফেজ প্লেটে ছোট ক্রোমোসোমগুলো ভিতরের দিকে এবং বড় ক্রোমোসোমগুলো বাইরের দিকে সজ্জিত থাকে। ক্রোমোসোম গুলোর বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে। মেটাফেজ পর্যায়ের শেষের দিকে প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটি করে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *