গ্রিক শব্দ a অর্থ অনুস্থিত এবং gnathos অর্থ চোয়াল নিয়ে Agnatha শব্দটি গঠিত। Agnatha এর অর্থ হলো চোয়ালবিহীন। গ্রিক শব্দ cyclos অর্থ round বা গোলাকার এবং stoma অর্থ mouth বা মুখ নিয়ে Cyclostomata শব্দটি গঠিত। যে সব মেরুদন্ডী প্রাণীদের চোয়াল, আঁইশ এবং যুগ্ম উপাঙ্গ নাই তাদেরকে সাইক্লোস্টোমাটা (Cyclostomata) বলা হয়। এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময় এবং ৫-১৫ জোড়া ফুলকাছিদ্র থাকে। এরা পরজীবী বা মৃতজীবী খাদ্যাভাসে অভিযোজিত। জীবিত হ্যাগফিস (Hagfish), ল্যাম্প্রে (Lamprey) এবং বিলুপ্ত অস্ট্রাকোডার্ম (Ostracoderm) অ্যাগনাথার অন্তর্ভুক্ত। অ্যাগনাথা ২টি শ্রেণী নিয়ে গঠিত। মিক্সিনি এবং পেট্রোমাইজনটিডা।