ল্যাটিন শব্দ Mamma থেকে Mammalia নামকরণ করা হয়েছে। Mammalia শব্দের অর্থ হলো স্তন্যপায়ী। এরা ক্ষুদ্র থাই বাদুর (১.৫ গ্রাম) থেকে সর্ববৃহৎ নীল তিমি (১৩০ মেট্রিক টন) পর্যন্ত হতে পারে। এরা পৃথিবীতে কর্তৃত্ব দখল করেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ এই শ্রেণীর প্রাণী। এদের প্রজাতি সংখ্যা ৬,০০০। বাংলাদেশে ম্যামালিয়া শ্রেণীর ১০টি বর্গ, ৩৫টি গোত্র এবং ১৩৮টি প্রজাতি শনাক্ত করা হয়েছে।