ম্যামালিয়ার বৈশিষ্ট্য ।। স্তন্যপায়ীর বৈশিষ্ট্য।। Mammalia ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

১। এদের দেহত্বক লোম দ্বারা আবৃত থাকে।

২। বহিঃকর্ণ পিনা যুক্ত। মধ্যকর্ণে ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস থাকে। অন্তঃকর্ণে কক্লিয়া বিদ্যমান।

৩। পরিনত স্ত্রী প্রাণীতে সক্রিয় স্তন গ্রন্থি থাকে। শাবকেরা মাতৃদুগ্ধ পান করে।

৪। বক্ষ ও উদর গহŸরের মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম নামক পর্দা থাকে।

৫। মাথার করোটি দুইটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা মেরুদন্ডের সাথে যুক্ত থাকে।

৬। এদের ঘর্ম গ্রন্থি ও গন্ধ গ্রন্থি থাকে।

৭। এরা এন্ডোথার্মিক বা উঞ্চ রক্ত বিশিষ্ট প্রাণী। অর্থাৎ পরিবেশের তাপমাত্রা উঠা-নামার সাথে এদের দেহের তাপমাত্রা পরিবর্তন হয় না।

৮। এদের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন (ব্যতিক্রম- উট)।

৯। এদের মস্তক উন্নত এবং সকল তন্ত্র আছে।

১০। এদের ১২ জোড়া বা ২৪টি ক্রানিয়াল স্নায়ু থাকে।

১১। এদের উভয় চোয়ালে দাঁত থাকে।

১২। হৃৎপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। দুইটি অলিন্দ এবং দুইটি নিলয়।

১৩। রক্ত সংবহনতন্ত্র উন্নত ধরনের। দ্বি-চক্রী বা ডবল সারকুলেশন। সিস্টেমিক ও পালমোনারী চক্র দেখা যায়।

১৪। এদের ল্যারিংস-এ ভোকাল কার্ড থাকে। গøটিসে এপিগøটিস নামক ঢাকনা থাকে।

১৫। এদের নিষেক অভ্যন্তরীণ। এরা জরায়ুজ এবং বাচ্চা প্রসব করে।

[বৈশিষ্ট্য মনে রাখার প্রধান শব্দঃ লোম, পিনা, কর্ণাস্থি, কক্লিয়া, স্তন গ্রন্থি, ডায়াফ্রাম, ঘর্মগ্রন্থি, গন্ধ গ্রন্থি, এন্ডোথার্মিক, লোহিত রক্তকণিকা, ক্রানিয়াল স্নায়ু, দাঁত, হৃৎপিন্ড, রক্ত সংবহনতন্ত্র, ভোকাল কার্ড, জরায়ুজ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *