প্রোটোথেরিয়া কী । প্রোটোথেরিয়ার বৈশিষ্ট্য, উদাহরণ বিস্তারিত। ডিম প্রসবকারী । Prototheria । ড. সিদ্দিক পাবলিকেশন্স

গ্রিক শব্দ protos অর্থ first বা প্রথম এবং ther অর্থ mammal বা স্তন্যপায়ী নিয়ে Prototheria শব্দটি গঠিত। যে সব স্তন্যপায়ী প্রাণী ডিম প্রসব করে করে তাদেরকে ডিম প্রসবকারী বা প্রোটোথেরিয়া বলে। এরা অস্ট্রেলিয়া ও নিউগিনি অঞ্চলে বসবাস করে।
(i) এরা আদি প্রকৃতির ডিমপাড়া স্তন্যপায়ী। এদের অমরা থাকে না।
(ii) এরা চামড়ার মতো আবরণযুক্ত ডিম প্রসব করে। ডিম থেকে নবজাতকের জন্ম হয়।
(iii) নবজাতকেরা মাতৃদুগ্ধ চুষে পান করে। কারণ এদের স্তনগ্রন্থিতে নিপল থাকে না।
(iv) এদের ঠোঁট তুন্ডাকার, দাঁত ও বহিকর্ণ নাই।
(v) রেচন, জনন ও পরিপাকতন্ত্রের জন্য একটি মাত্র ক্লেয়েকা ছিদ্রপথ থাকে। তাই এদেরকে মনোট্রিম বলা হয়।
উদাহরণঃ হংসতুন্ড প্লাটিপাস (Ornithorhynchus anatinus), খাটোতুন্ড একিডনা (Tachyglossus aculeatus)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *