সকল মেরুদন্ডী প্রাণীই কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদন্ডী নয় ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

Chordata পর্বকে তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে। যথা- ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটাকে একত্রে প্রোটোকর্ডাটা বলে। কর্ডেট প্রাণীদের তিনটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো- স্থিতিস্থাপক নটোকর্ড, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু এবং গলবিলীয় ফুলকা রন্ধ্র। এ সব বৈশিষ্ট্য প্রোটোকর্ডাটাদের জীবনের যে কোন দশায় অথবা আজীবন থাকে। কিন্তু ভার্টিব্রাটাদের এ সব বৈশিষ্ট্য ভ্রুণাবস্থায় থাকলেও পরবর্তী জীবনে থাকে না। ভার্টিব্রাটাদের নটোকর্ড মেরুদন্ডে রুপান্তরিত হয়, ফাঁপা স্নায়ু রজ্জু হতে মস্তিস্ক ও সুষুষ্মাকান্ড গঠিত হয় এবং ফুলকা রন্ধ্র বন্ধ হয়ে ফুসফুসের আবির্ভাব ঘটে। এ সব থেকে বুঝা যায়, কর্ডেটের সকল বৈশিষ্ট্য মেরুদন্ডী প্রাণীর মধ্যে থাকে, কিন্তু মেরুদন্ডী প্রাণীর সকল বৈশিষ্ট্য কর্ডেটের মধ্যে থাকে না। তাই বলা যায়- সকল মেরুদন্ডী প্রাণীই কর্ডেট, কিন্তু সকল কর্ডেটই মেরুদন্ডী নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *