পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে বিক্ষিপ্ত ভাবে সংবেদী কোষ অবস্থান করে। তবে কর্ষিকা, হাইপোস্টোম, পদতলে ইহা অসংখ্য। কোষ গুলো দেখতে সরু, লম্বা ও মাকু আকৃতির। অর্থাৎ মধ্যভাগ প্রশস্ত এবং উভয় প্রান্ত সরু। প্রতিটি কোষে সাইটোপ্লাজম ও স্ফীত নিউক্লিয়াস থাকে। এর বাইরের দিকে সংকোচনশীল রোম এবং ভিতরের দিকে সংবেদনশীল স্নায়ু থাকে। ইহা আলো, তাপ, স্পর্শ, রাসায়নিক পদার্থ প্রভৃতির প্রতি সংবেদনশীল।
সংবেদী কোষের কাজ
(i) ইহা পরিবেশ হতে বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে।
(ii) ইহা আত্মরক্ষায় অংশ গ্রহণ করে।
(iii) ইহা বাসস্থান নির্বাচনে সাহায্য করে।
(iv) ইহা খাদ্য বাছাই করে।