সিলেন্টেরনকে পরিপাক সংবহন বলা হয় কেন ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

নিডারিয়া জাতীয় প্রাণীদের পৌষ্টিকনালি এবং দেহগহ্বর উভয়ের কাজ সিলেন্টেরন দ্বারা সম্পন্ন হয়। সিলেন্টেরন খাদ্য পরিপাক, খাদ্যসার পরিবহন, শ^সন, রেচন, বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজ করে। খাদ্য বস্তু সিলেন্টেরনে গৃহীত হয় এবং বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়। অপাচ্য খাদ্যাংশ এবং বর্জ্য পদার্থ মুখছিদ্রের মধ্য দিয়ে বাইরে নির্গত হয়। তাই সিলেন্টেরনকে পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর (Gastrovascular cavity) বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *