হাইড্রার কোন নির্দিষ্ট শ^সন অঙ্গ নাই। ইহা এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাধ্যমে গ্যাসীয় পদার্থের বিনিময় ঘটায়।
১। এপিডার্মিস (Epidermis)ঃ দেহের চারপাশের পানি থেকে দ্রবীভূত অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় এপিডার্মাল কোষে প্রবেশ করে। গৃহীত অক্সিজেন দেহের বিভিন্ন কোষে পৌছে এবং শ্বাস ক্রিয়া সম্পন্ন করে। শ^সনের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় দেহের বাইরে নির্গত হয়।
২। গ্যাস্ট্রোডার্মিস (Gastrodermis)ঃ গ্যাস্ট্রোডার্মিসে ফ্ল্যাজেলাযুক্ত কোষ থাকে। ফ্ল্যাজেলার আন্দোলনের ফলে মুখছিদ্রে অবিরাম পানির প্রবাহ সৃষ্টি হয়। পানি থেকে দ্রবীভূত অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় গ্যাস্ট্রোডার্মাল কোষে প্রবেশ করে। গৃহীত অক্সিজেন দেহের বিভিন্ন কোষে পৌছে এবং শ্বাস ক্রিয়া সম্পন্ন করে। শ^সনের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় দেহের বাইরে নির্গত হয়।