ভিন্ন প্রজাতিভুক্ত দুটি জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হওয়াকে মিথোজীবীতা বলে। হাইড্রা শৈবাল থেকে খাদ্য ও অক্সিজেন গ্রহণ করে। হাইড্রার শ^সনে সৃষ্ট CO2 ও বর্জ্য পদার্থ শৈবালকে প্রদান করে। ফলে হাইড্রা উপকৃত হয় এবং জীবন ধারণ সহজ হয়। তাই হাইড্রাকে মিথোজীবী বলা হয়। Chlorohydra viridissima নামক সবুজ হাইড্রা মিথোজীবীতা গঠন করে।