ক্রপের পরবর্তী প্রসারিত অংশকে গিজার্ড বলে। ইহা পুরু, পেশীবহুল ও ত্রিকোণাকার থলী। এর প্রাচীর শক্ত, পুরু ও বৃত্তাকার পেশী দ্বারা গঠিত। গিজার্ডের সামনের অংশকে আর্মারিয়াম এবং পিছনের অংশকে স্টোমোডিয়াম কপাটিকা বলে। আর্মারিয়ামের প্রাচীর অনুদৈর্ঘ্যভাবে ভাঁজ হয়ে পাতের মতো ছয়টি দাঁত গঠন করে। দাঁতের পিছনে প্যাডের মতো পাত থাকে। এই পাতে সুক্ষ্ম ব্রিসল বা রোম থাকে। অনুদৈর্ঘ্য ভাঁজের গভীর খাদে ব্রিসল থাকে। গিজার্ডের দাঁত খাদ্যকে চুর্ণ–বিচুর্ণ করে। ব্রিসল বা রোম ছাঁকনির কাজ করে। কপাটিকা খাদ্যের বিপরীত প্রবাহে বাধা দেয়।