শীতল রক্তবিশিষ্ট জলজ মেরুদন্ডী প্রাণী যারা পাখনার সাহায্যে সাঁতার কাঁটে এবং ফুলকার সাহায্যে শ্বসন চালায় তাদেরকে মাছ বলে। রুই হলো কার্প জাতীয় মাছ। ছোট এবং কম ওজনের কার্প জাতীয় মাছকে মাইনর কার্প (বাটা, ঘনিয়া) এবং বড় ও বেশি ওজনের কার্প জাতীয় মাছকে মেজর কার্প (রুই, কাতলা, মৃগেল) বলে। স্বাভাবিক অবস্থায় রুই মাছের পোনা বছরে ৩৫-৪৫ সেমি (১-১.৫ ফুট) লম্বা এবং ৭০০-৮০০ গ্রাম ওজন হয়। কিন্তু হালদা নদীর পোনা বছরে ২-২.৫ কেজি ওজনবিশিষ্ট হয়। একারণে হালদা নদীর রেণু পোনা বা ডিম পোনার দাম প্রতি কেজি ৬০-৬৫ হাজার টাকা।