রুই মাছের প্রকোষ্ঠ ও উপপ্রকোষ্ঠ গুলোর কপাটিকা একমুখী ভাবে খোলে। কখনো পিছনের দিকে খোলে না। হৃৎপিন্ডের মধ্য দিয়ে একমুখী ভাবে দেহের পিছন হতে সামনের দিকে প্রবাহিত হয়। এ জন্য একে শিরা হৃৎপিন্ড বলা হয়। ইহা শুধু CO2 যুক্ত রক্ত বহন করে বলে একে ভেনাস হার্ট বলা হয়।
দেহের বিভিন্ন অংশ হতে শিরা, ডাক্টাস ক্যুভিয়ে এবং হেপাটিক সাইনাসের ভিতর দিয়ে রক্ত সাইনাস ভেনোসাসে আসে। সাইনাস ভেনোসাস সংকুচিত হয় এবং রক্ত অলিন্দে প্রবেশ করে। অলিন্দ রক্তপূর্ণ হলে সংকুচিত হয় এবং নিলয়ে রক্ত প্রবেশ করে। রক্তপূর্ণ নিলয় সংকুচিত হলে রক্ত বাল্বাস অ্যাওটাতে চলে যায়। বাল্বাস অ্যাওটা হতে রক্ত ফুলকায় প্রবেশ করে।