যে সব ধমনী হৃৎপিন্ড থেকে CO2 যুক্ত রক্ত ফুলকাতে নিয়ে যায় তাদেরকে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বলে। বাল্বাস অ্যাওর্টা থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা উৎপন্ন হয় এবং হাইওয়েড ধমনী পর্যন্ত বিস্তৃত হয়। ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে চার জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী উৎপন্ন হয়ে।
(i) প্রথম অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীঃ ভেন্ট্রাল অ্যাওর্টার অগ্রভাগ হতে প্রথম জোড়া অন্তর্বাহী ধমনী উৎপন্ন হয়। এরা প্রথম ফুলকায় প্রবেশ করে।
(ii) দ্বিতীয় অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীঃ ভেন্ট্রাল অ্যাওর্টার মধ্যভাগ হতে দ্বিতীয় জোড়া অন্তর্বাহী ধমনী উৎপন্ন হয়। এরা দ্বিতীয় ফুলকায় প্রবেশ করে।
(iii) তৃতীয় অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীঃ ভেন্ট্রাল অ্যাওর্টার মধ্যভাগ হতে তৃতীয় জোড়া অন্তর্বাহী ধমনী উৎপন্ন হয়। এরা তৃতীয় ফুলকায় প্রবেশ করে।
(রা) চতুর্থ অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীঃ ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়া হতে চতুর্থ জোড়া অন্তর্বাহী ধমনী উৎপন্ন হয়। এরা চতুর্থ ফুলকায় প্রবেশ করে।
প্রতিটি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হতে শাখা ধমনী বের হয়। শাখা ধমনী প্রতিটি ফুলকার ল্যামিলায় রক্ত সরবরাহ করে।