যে সব ধমনী ফুলকা থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে পৌছে দেয় তাদেরকে বহির্বাহী ধমনী বলে। চার জোড়া ফুলকা হতে ৪ জোড়া বহির্বাহী ধমনী উৎপন্ন হয়। প্রথম বহির্বাহী ধমনী সিউডোব্রাঙ্কে রক্ত পরিবহন করে। সিউডোব্রাঙ্ক হতে অপথ্যালমিক ধমনী দিয়ে রক্ত চোখে পৌছে। প্রথম ও দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলিত হয়ে পার্শ্বীয় ধমনী গঠন করে। পার্শ্বীয় ধমনীর অগ্রভাগ হতে ক্যারোটিড ধমনী সৃষ্টি হয়। ক্যারোটিড ধমনী মস্তিস্কে রক্ত প্রদান করে। তৃতীয় ও চতুর্থ ফুলকা হতে উৎপন্ন বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রথমে একত্রে মিলিত হয় এবং পরে পার্শ্বীয় ধমনীর সাথে যুক্ত হয়। দুই দিকের পার্শ্বীয় ধমনী মিলিত হয়ে ডিম্বাকার ধমনী বলয় সৃষ্টি করে। একে সারকিউলাস সেফালিকাস বলে।