সূক্ষ্মাতিসূক্ষ্ম যে সব রক্তবাহিকা ধমনী ও শিরার সংযোগ স্থলে জালিকাকারে বিন্যস্ত থাকে তাকে রক্তজালক বা কৈশিক জালিকা বলে। কৈশিকজালিকার মাধ্যমে খাদ্যসার, শ^সন বায়ু, রেচনদ্রব্য প্রভৃতির আদান-প্রদান ঘটে। যে সব রক্ত নালিকার মধ্য দিয়ে CO2 যুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিন্ডে পৌছে তাকে শিরা বলে।